1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Title :
সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ!

৭ দফা দাবিতে রাবি শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.৩৫ পিএম
  • ৩২৯ Time View

নিজস্ব প্রতিনিধিঃ প্রক্টরের অপসারণসহ সাত দফা দাবি জানিয়ে পুনরায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাজশাহী-ঢাকা রেললাইন অবরোধ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার (১২ মার্চ) রাত পৌনে ৮টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটক ছেড়ে রেললাইনে অবস্থান নেয় তারা। এখন পর্যন্ত দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রক্টরের অপসারণসহ তাদের অন্য দাবি সমূহ হচ্ছে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করণ এবং আইডি কার্ড ব্যতীত ক্যাম্পাসে প্রবেশ করতে দেয়া যাবে না। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। দ্রুত শতভাগ আবাসিক ব্যবস্থা নিশ্চিত করণ করতে হবে। আহতদের সব প্রকার চিকিৎসার ব্যয় ভার নিয়ে হবে। সাধারণ শিক্ষার্থীদের ওপরে রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপকারীদের চিহ্নিত করে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। বিনোদপুর এলাকায় শতভাগ নিরাপত্তার নিশ্চিতকরণ করতে হবে।

এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর বাজারে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় বিকেলে মামলা দায়ের করে প্রশাসন। নগরীর মতিহার থানায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৪ থেকে ৫ শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক একজনকে গ্রেফতার করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com