1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ইসলামী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে ইসলামী ইন্স্যুরেন্স ইসলামী ব্যাংকের ৪৩তম এজিএম পিছিয়েছে, নতুন তারিখ ১৬ সেপ্টেম্বর সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখছে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস নর্থ আমে‌রিকায় গবর্ণমেন্ট ল্যবরেট‌রি হাই স্কুল এর  প্রাক্তন ছাত্রদের উৎসবমুখর প‌রি‌বে‌শে বনভোজন সাতক্ষীরার আশাশুনিতে রাফাত হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা

সেহরি ও ইফতারে লোডশেডিং না দেয়ার নির্দেশ

  • আপডেট : রবিবার, ১২ মার্চ, ২০২৩, ৯.২০ পিএম
  • ২১২ Time View

রমজান মাসে সেহরি ও ইফতারের সময় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ নিরবচ্ছিন্ন রাখার নির্দেশনা দেয়া হয়েছে। এ সময়ে যেন লোডশেডিং না করা হয় সে বিষয়েও নির্দেশনা দেয়া হয়েছে।

রোববার (১২ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে রমজান মাস সামনে রেখে গৃহীত পদক্ষেপের বিষয়ে এক পর্যালোচনা সভায় এ কথা জানানো হয়েছে। সভায় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া সভাপতিত্ব করেন।

সভায় রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত, সরবরাহ ও মূল্য পরিস্থিতিসহ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে এবং ঈদুল ফিতরে মানুষের ঈদযাত্রা যানজটমুক্ত ও স্বাচ্ছন্দ্যময় করতে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে পর্যালোচনা করা হয়।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বিগত কয়েক বছরের চেয়ে এবার নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের মজুত সর্বোচ্চ। টিসিবি দুই ধাপে ন্যায্যমূল্যে খাদ্যপণ্য বিক্রি করবে। এসব কারণে এবার রমজানে খাদ্যদ্রব্যের দাম স্বাভাবিক থাকবে।

তিনি বলেন, সেহরি ও ইফতারের সময় সারা দেশে বিদ্যুৎ যেন না যায় সে নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি ঈদযাত্রা নির্বিঘ্ন করতেও সব ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। সব মিলিয়ে রমজান ঘিরে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

তিনি আরও বলেন, খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির কোনো কারণ নেই। এবার চাহিদার চেয়ে অনেক বেশি পণ্য মজুত রয়েছে।

তোফাজ্জল হোসেন বলেন, কেউ অযৌক্তিকভাবে খাদ্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এজন্য সারা দেশে কঠোরভাবে মনিটরিং করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com