1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

গয়েশ্বর: সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না

  • আপডেট : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৫.৩৫ পিএম
  • ২৩০ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে মন্ত্রীরা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যামট্যাব) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার (১০ মার্চ) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য দেন তিনি।

গয়েশ্বর বলেন, ‘আমরা বেগম জিয়ার স্থায়ী মুক্তি চাই। খালেদা জিয়া নির্দোষ। তিনি মুক্তি পাওয়ার পর বিদেশে নাকি দেশে চিকিৎসা করবেন, এটা একান্ত তার নিজস্ব ব্যাপার। এখানে আগ বাড়িয়ে আইনমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেন, তা জনগণের মাঝে বিভ্রান্তি ছড়ানোর পাঁয়তারা ছাড়া কিছু নয়।’

সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার পতনের বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, ‘যারা জনগণের ভোটে বিশ্বাস করে না, অধিকারে বিশ্বাস করে না, তাদের অধীনে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। ভোটের মধ্যদিয়ে তারা (আওয়ামী লীগ) ক্ষমতায় থাকতে চায় না, আসতেও চায় না। তাই বর্তমান সরকারের পতন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না।’

প্রসঙ্গত, খালেদা জিয়ার শর্তযুক্ত মুক্তির মেয়াদ বাড়ানোর আবেদন আইন মন্ত্রণালয়ে এসেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

বৃহস্পতিবার (৯ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, ‘আমি জানতে পেরেছি যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তার ভাই শর্তযুক্ত মুক্তির আবেদন করেছেন। সেটি আইন মন্ত্রণালয়ে এসেছে। তবে আমার কাছে এখনও আসেনি। ফাইলটি দেখার পর আমি জানাতে পারব।’

‘তার (খালেদা জিয়ার) পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়। আমি যেটা মনে করি, আগে যে শর্ত ছিল সেটিই থাকবে। তার বিদেশে চিকিৎসার জন্য কোনো আবেদন আসেনি।’

মন্ত্রী বলেন, তার বিদেশে চিকিৎসার বিষয়টি আগের শর্তে নেই। তাকে বিদেশে চিকিৎসার আবেদন নাকচ করা হয়েছে বলে যে সংবাদ এসেছে, তা সত্যি নয়। এমন কোনো সিদ্ধান্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com