সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসইতে ৫৪৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেডের।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ মার্চ) জেনেক্স ইনফোসিসের ৪২ কোটি ৩২ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
লেনদেনের তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯১ লাখ ৫২ হাজার টাকার।
আর ২৫ কোটি ৭৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেনের করে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে এসেছে সী পার্ল বিচ রিসোর্ট।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো- আমরা নেটওয়ার্ক, এডিএন টেলিকম, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন, জেমিনি সী ফুড এবং শাইনপুকুর সিরামিকস।