1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
Title :
শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা দেশের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয়

শিবলী: বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন দেয় বাংলাদেশ

  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩, ৫.২৩ পিএম
  • ২৩২ Time View

বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন দেয় বলে জানিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সোমবার (৬ মার্চ) কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

দোহায় ইনভেস্টমেন্ট সামিট ২০২৩ ‘দ্য রাইজ অব বেঙ্গল টাইগার: পটেনশিয়ালস অব ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক রোড শো অনুষ্ঠান শেষে তিনি এ সাক্ষাৎকার দেন। অনুষ্ঠিত ইনভেস্টমেন্ট সামিটতে প্রধান অতিথি হিসবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএসইসি চেয়ারম্যান বলেন, বাংলাদেশ কাতারের বিনিয়োগ আকর্ষণ করতে চায়। কারণ বিশ্বের অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশ বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন দেয়। বর্তমানে বাংলাদেশ বিনিয়োগের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান।

দুই দেশের মধ্যে গ্রোইং ট্রেড রিলেশনশিপ রয়েছে উল্লেখ করে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, বর্তমানে বাংলাদেশ ও কাতারের মধ্যে সম্পর্ক দিনে দিনে আরও শক্তিশালী হচ্ছে। কাতার থেকে বাংলাদেশে রেমিট্যান্স খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ বছরে বাংলাদেশ ও কাতারে মধ্যে পণ্য রপ্তানি-আবদানি অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। আজকের এ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যেসব তথ্য-উপাত্ত তুলে ধরা হচ্ছে, সেটার কারণে আমরা আশা করছি, দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও বাড়বে।

তিনি আরও বলেন, সাম্প্রতিক বছরগুলিতে বাংলাদেশ এবং কাতারের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। কাতারের সঙ্গে আমাদের ইতিমধ্যেই বাণিজ্যিক সম্পর্ক রয়েছে৷ আমরা আরও কাতারের বিনিয়োগ আকর্ষণ করার চেষ্টা করছি। কারণ বাংলাদেশ বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় বিনিয়োগে সর্বোচ্চ রিটার্ন দিচ্ছে।

বিএসইসির চেয়ারম্যান বলেন, আমরা কাতার থেকে বেসরকারি খাতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে। বাংলাদেশ সরকারও কাতার থেকে প্রাকৃতিক গ্যাস এবং তেল আমদানি করতে চায়।

বিদেশি বিনিয়োগকারীদের উদ্দেশে তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগে বিশাল সম্ভাবনা আছে। এখানে বিনিয়োগের অনেক সুযোগ অপেক্ষা করছে। সেজন্য কাতারে অবস্থানরত প্রবাসী ও বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানাচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com