1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
Title :
নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি

ফখরুল: বিএনপি নেতাদের মামলা নিয়ে বাণিজ্য করা হচ্ছে

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ২.০৮ পিএম
  • ২০৮ Time View

জাতীয় নির্বাচন সামনে রেখে বিরোধীদের মাঠশূন্য করতে সরকার মামলার প্রকল্প হাতে নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তবে সরকারের এমন খেলা সফল হবে না বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, জনগণ মাঠে নেমেছে, আন্দোলন ও গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকারের পতন ঘটানো হবে।

সোমবার (৬ মার্চ) বেলা ১১টায় রাজধানীর গুলশানে দলটির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে কারাবন্দি নেতাদের মুক্তির বিষয়ে সংবাদ সম্মেলন এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার মামলার প্রকল্প হাতে নিয়েছে। বিএনপি নেতাদের মামলা নিয়ে বাণিজ্য করা হচ্ছে; টাকা নিয়ে জামিন দিচ্ছে সরকার।

তিনি বলেন, জেলে কারাবন্দি বিরোধী নেতাকর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। রিজভীসহ বিএনপি নেতাদের জেলকোড মেনে কারাগারে সুযোগ সুবিধা দেয়া হচ্ছে না।

বিএনপির এই নেতা বলেন, ক্ষমতা কুক্ষিগত করতে নেতাকর্মীদের নির্যাতনের পুরনো খেলায় মেতে উঠেছে সরকার। পঞ্চগড়ের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এ ঘটনা ঘটিয়ে বিরোধী নেতাকর্মীদের ওপর দায় চাপাতে চাচ্ছেন তারা।

মির্জা ফখরুল আরও বলেন, চিকিৎসা সেবা নিয়ে কর্তৃপক্ষের অবহেলায় বিএনপি উদ্বিগ্ন। জনসমর্থনহীন সরকার মানুষের জানমালের নিরাপত্তাকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে। বিরোধীদলকে নির্মূল করে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়; জনগণ তা মানবে না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com