1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিকে ২৩২ কোটি টাকা মুনাফা রবির মাত্র ২৬ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের অসাধারণ সাফল্য: ১১৪৪ কোটি টাকার নতুন আমানত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য স্কিন ক্যাফে নিয়ে এসেছে রিয়েল-ওয়ার্ল্ড মার্কেটিং চ্যালেঞ্জ আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই আনল রিয়েলমি, এক চার্জে চলবে তিনদিন হাওরের ক্ষতিগ্রস্ত ভূমিহীন ও ক্ষুদ্র কৃষকদের পুনর্বাসনের ৩ দফা দাবিতে মানববন্ধন মাননীয় প্রধানমন্ত্রী বরবার খোলা চিঠি জুলাই বিপ্লব কোনো সাধারণ ক্ষমতার পরিবর্তন ছিল না: আশরাফ আলী হাওলাদার আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি আরও গভীর দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

পাকিস্তানের টিভিতে ইমরানের বক্তব্য প্রচার নিষিদ্ধ

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১.৪৬ এএম
  • ২১৩ Time View

পাকিস্তানের টেলিভিশন চ্যানেলগুলোতে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্য বা মন্তব্য প্রচার নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (পিইএমআরএ)।

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছেন, ইমরান খান রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করছেন এবং ঘৃণাসূচক বক্তব্য ছড়াচ্ছেন।

‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্যের’ পরিপ্রেক্ষিতে ইমরান খানের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রোববার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এবং দ্য নিউজ ইন্টারন্যাশনাল।

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সমস্ত স্যাটেলাইট টিভি চ্যানেলে ইমরান খানের বক্তৃতা সম্প্রচার নিষিদ্ধ করে রোববার নির্দেশনা জারি করে দেশটির মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ। নির্দেশনা জারির পর রোববার থেকে তা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

দ্য ডন বলছে, পিটিআই চেয়ারম্যান ইমরান খান লাহোরে তার বাসভবন জামান পার্কের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টা পরে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়। পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রীর রোববারের ওই ভাষণ দেশটির টিভি চ্যানেলগুলোতেও সম্প্রচার করা হয়।

এদিকে ইমরানের বক্তব্য প্রচারের ওপর নিষেধাজ্ঞার আদেশের একটি অনুলিপি দেখেছে সংবাদমাধ্যম ডন.কম। সেখানে পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ পূর্ববর্তী নির্দেশাবলী উল্লেখ করে দেশের সকল লাইসেন্সধারী টিভি চ্যানেলকে ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনও বিষয়বস্তু (কন্টেন্ট) সম্প্রচার করা থেকে বিরত থাকতে’ নির্দেশ দেয়।

নিয়ন্ত্রক এই সংস্থাটি উল্লেখ করেছে, ইমরান খান বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং কর্মকর্তাদের বিরুদ্ধে তার উস্কানিমূলক বক্তব্যের মাধ্যমে ভিত্তিহীন অভিযোগ এবং বিদ্বেষমূলক বক্তব্য ছড়াচ্ছেন যা আইনশৃঙ্খলা রক্ষার জন্য প্রতিকূল এবং জনসাধারণের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত করতে পারে।’

এর আগে রোববার ইমরান খানকে গ্রেপ্তার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় পাকিস্তানের পুলিশ। মূলত সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে লাহোর শহরে ইমরানের বাড়ির সামনে সমবেত হন তার শত শত সমর্থক।

অন্যদিকে ইমরান খানের রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফ হুঁশিয়ারি দিয়েছে, তাদের নেতাকে গ্রেপ্তার করা হলে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতির গুরুতর অবনতি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com