1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:১২ অপরাহ্ন
Title :
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট অ্যালায়েন্স ডিএসইতে অনুষ্ঠিত হলো ‘অরেঞ্জ ইকোনমি সামিট ২০২৬: ঢাকা’ ইসলামী ব্যাংকে পূর্ণাঙ্গ পর্ষদ গঠনের দাবি, গভর্নরের কাছে স্মারকলিপি ফারইস্ট স্পিনিংয়ের জন্য ২৩৪ কোটি টাকার অর্থায়ন, নেতৃত্বে সিটি ব্যাংক নবীনগরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার  এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ১০ম দিনে আইসিএসবি’র উদ্যোগে চার্টার্ড সেক্রেটারি দিবস ২০২৬ উদযাপন প্রিমিয়ার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের মায়ের মৃত্যু

গাড়িচাপায় প্রাণ গেলো ৩ কলেজছাত্রের

  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩, ১১.১০ এএম
  • ২৮০ Time View

নিজস্ব প্রতিনিধিঃ সিরাজগঞ্জের হাটিকুমরুলে ঢাকা-রাজশাহী মহাসড়কের মান্নান নগর এলাকায় গাড়িচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।

সোমবার (৬ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে; তারা হলেন- আলমগীর হোসেন (২২)  বেলকুচি উপজেলার ধুলখাগরাখালি গ্রামের বারেক সরকারের ছেলে ও সুজন (২১) রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে। নিহত তিনজনই নাটোর সিটি কলেজের শিক্ষার্থী ছিলেন।

এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল ইসলাম বলেন, সকাল ৬টার দিকে রাজশাহী থেকে মোটরসাইকেলে তিন আরোহী সিরাজগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় মহাসড়কের মান্নান নগর এলাকায় পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ তিনটি হাটিকুমরুল থানায় নিয়ে যায়। তবে ওই মোটরসাইকেলকে চাপা দেয়া গাড়িটি এখনও শনাক্ত করা যায়নি বলে জানান ওসি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com