1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Title :
ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত ভৈরবে পুকুরে গোসলে নেমে বৃদ্ধের মৃত্যু দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় নাগরিক আটক

  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২, ১১.০৭ পিএম
  • ৫৮৯ Time View

গাইবান্ধা প্রতিনিধিঃলালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মুকুল মিয়া (৩০) নামে এক ভারতীয় যুবকের আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে আটক ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে জেলহাজতে প্রেরণ করেন হাতীবান্ধা থানা পুলিশ।
এর আগে গতকাল রবিবার (১৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ওই উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত মুকুল মিয়া ভারতের কুচবিহার শীতকুচির গুলনাহাটি এলাকার মোক্তার সেল মিয়ার ছেলে বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে সিঙ্গিমারী বিওপি ক্যম্পের সদস্যরা। পরে জিজ্ঞাসাবাদে ঐদিন রাতে হাতীবান্ধা থানায় মুকুল মিয়াকে সোপর্দ করে বিজিবি।
হাতীবান্ধা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়ার নামে মামলা করেছে বিজিবি। আজ সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com