1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

রাশিয়া থেকে জ্বালানি তেল আমদানিতে ভারতের রেকর্ড

  • আপডেট : রবিবার, ৫ মার্চ, ২০২৩, ৫.৫৭ পিএম
  • ২০৫ Time View

রাশিয়া থেকে দৈনিক ১৬ লাখ ব্যারেল জ্বালানি তেল আমদানি করে  রেকর্ড গড়েছে ভারত। ফেব্রুয়ারিতে প্রতিদিন গড়ে এ তেল আমদানি করেছে দেশটি, যা ইরাক ও সৌদি আরব থেকে যৌথভাবে আমদানি করা তেলের চেয়ে বেশি। খবর এনডিটিভির।

এনার্জি কার্গো ট্র্যাকার ভোরটেক্স এর তথ্য অনুযায়ী, ভারতে ক্রুড অয়েল রপ্তানি ব্যাপকভাবে বাড়িয়েছে রাশিয়া। রুশ এই তেল পেট্রল ও ডিজেলে রূপান্তর করা হয়। টানা পঞ্চম মাসের মতো ভারত তাদের আমদানির এক-তৃতীয়াংশ তেল রাশিয়া থেকে এনেছে।

মূলত অন্যান্য দেশের চেয়ে কম দামে অর্থাৎ ডিসকাউন্টে রাশিয়া থেকে তেল কিনছে ভারত। এক্ষেত্রে পশ্চিমাদের চাপ থাকা সত্ত্বেও অনঢ় অবস্থানে রয়েছে ভারত।

বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক হচ্ছে ভারত। প্রথম অবস্থানে রয়েছে চীন ও দ্বিতীয় অবস্থানে যুক্তরাষ্ট্র। মস্কোকে শাস্তি দিতে পশ্চিমারা যখন রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ রাখছে তখন ভারত বিপরীত দিকে হাঁটছে।

এদিকে টানা চতুর্থ সপ্তাহের মতো কমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। ফলে দেশটির রিজার্ভ গত তিন মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহ পর্যন্ত ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৫৬০ দশমিক ৯৪ বিলিয়ন ডলারে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এ তথ্য নিশ্চিত করেছে।

গত সপ্তাহে রিজার্ভ কমেছে ৩৩০ মিলিয়ন ডলার। এ নিয়ে গত তিন সপ্তাহে মোট কমেছে ১৫ বিলিয়ন ডলার। ১৭ ফেব্রুয়ারি শেষ হওয়া সপ্তাহে ভারতের রিজার্ভ ছিল ৫৬১ দশমিক ২৭ বিলিয়ন ডলার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com