নিজস্ব প্রতিনিধিঃ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ লিমিটেডের পরিচালনা পর্ষদের সভার তারিখ ঘোষণা করা হয়েছে।
কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৭ মার্চ, বিকাল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে জানা গেছে।
সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ আলোচিত প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কোম্পানিটি আগের প্রান্তিকে শেয়ার প্রতি আয় করেছিল ৪০ পয়সা।