রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর পতনের শীর্ষে আশুগঞ্জ পাওয়ার স্টেশন বিদায়ী সপ্তাহে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে বিডি অটোকারস বিদায়ী সপ্তাহে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স মায়ের ডাকের লাবনীর বিএনপির সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফরম সংগ্রহ

ভানুয়াতুতে ভূমিকম্প-ঘূর্ণিঝড়ের আঘাত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৮৭ Time View

ভানুয়াতুতে একই সঙ্গে ভূমিকম্প ও ঘূর্ণিঝড় আঘাত হেনেছে। প্রথমে পরপর ৬.৫ ও ৫.৪ মাত্রার শক্তিশালী দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপরই আঘাত হানে একটি ঘূর্ণিঝড়। একসঙ্গে দুই প্রাকৃতিক দুর্যোগের পর প্রশান্ত মহাসাগরীয় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিবিসির প্রতিবেদন মতে, ভানুয়াতুতে গত দুই দিনে অন্তত দুটি ঘূর্ণিঝড় ও একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃহস্পতিবার (২ মার্চ) চতুর্থ ক্যাটাগরির একটি ঝূর্ণিঝড় দেশটির ওপর দিয়ে বয়ে যায়।

ভয়াবহ ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া ব্যাপক বন্যার সৃষ্টি হয়। ঘরবাড়ি ও গাছপালা ভেঙে পড়ে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাটও। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একদিন পর শুক্রবার (মার্চ) সকালে ৬.৫ ও ৫.৪ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে। এরপর আছড়ে পড়ে তৃতীয় ক্যাটাগরির একটি ঘূর্ণিঝড়। অবশ্য পূর্ব প্রস্তুতি হিসেবে ঘূর্ণিঝড়ের আগেই কয়েক হাজার অধিবাসী রাজধানী পোর্ট ভিলার আশ্রয়কেন্দ্রগুলোতে আশ্রয় নেয়।

পরপর দুই ঝড় ও এক ভূমিকম্পের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এই দুর্যোগকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন উদ্ধারকর্মীরা। বলা হচ্ছে, দ্বীপ রাষ্ট্র ভানুয়াতু প্রাকৃতিকভাবে দুর্যোগ প্রবণ হলেও এর আগে এমন দুর্যোগ দেখা যায়নি।

প্রধানমন্ত্রী ইসমাইল কালসাকাউ এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমরা সহনশীল মানুষ। আমরা যেকোনোভাবে এই দুর্যোগ মানিয়ে নেব।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS