শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ২১ দিনের সংঘাতে ইরানে ভয়াবহ প্রাণহানি, ৩ হাজারের বেশি নিহত ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল

পঞ্চগড়ে পুলিশ-মুসল্লি সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ৩ মার্চ, ২০২৩
  • ১৮৮ Time View

নিজস্ব প্রতিনিধিঃ পঞ্চগড়ে পুলিশের সঙ্গে মুসল্লিদের দফায় দফায় সংঘর্ষ চলছে। শুক্রবার (৩ মার্চ) জুমার নামাজ শেষে বেলা ২টার পর চৌরঙ্গী মোড়সহ শহরের বিভিন্ন স্থানে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে পুলিশসহ ১০ থেকে ১২ জন আহত হয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজের পর কাদিয়ানিদের ধর্মীয় অনুষ্ঠান বন্ধের দাবিতে মিছিল বের করা হয়। এতে বাধা দিলে পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। পুলিশ আত্মরক্ষার্থে টিয়ারশেল ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে, ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পরে মিছিলকারীরা শহরের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার, জেলা প্রশাসকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন।

পঞ্চগড়ের জেলা পুলিশ সুপার এস এম সিরাজুল হুদা বলেন, ‘পরিস্থিতি এখনও উত্তপ্ত। তবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS