1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা ওয়ার্কশপ অনুষ্ঠিত

  • আপডেট : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩, ৪.৫০ পিএম
  • ২৬০ Time View

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে বিনিয়োগ শিক্ষা বিষয়ক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ মার্চ) গাজীপুরে অবস্থিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান। বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ও জাতীয় বিশ্ববিদ্যালয় যৌথভাবে এ ওয়ার্কশপের আয়োজন করে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআইসিএম এর নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. ফকির রফিকুল আলম, স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মো. বিন কাশেম, কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্রের ডিন অধ্যাপক ড. মনিরুজ্জামান শাহীন, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল হোসেন, বিআইসিএম এর পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. খলিলুর রহমান, মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক এসএম মুজাহিদুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মার্কেটিং বিভাগের সহকারী অধ্যাপক মো. খায়রুল আলম রাসেল।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে অভিযোগ আছে শিক্ষার্থীরা ক্লাসে আসে না। আসবে কি করে, তারা তো মজা পায় না। আমরা যদি শিক্ষার্থীদের ক্লাসে মজা দিতে পারি, সঠিক শিক্ষা দিতে পারি তাহলে শিক্ষার্থীরা অবশ্যই ক্লাসে আসবে। তিনি বলেন সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজার সম্পর্কিত জ্ঞান ছড়িয়ে দিতে হবে, এর বিকল্প নেই।

অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল ও উন্নত দেশের লক্ষ্যমাত্রায় পৌঁছাতে হলে আমাদের দেশে বিশাল পুঁজির দরকার। এই পুঁজির অন্যতম মাধ্যম হতে পারে দেশের পুঁজিবাজার। এই পুঁজি মূলত সাধারণ মানুষের কাছ থেকে আসে। তাই পুঁজিবাজারে আপনার বিনিয়োগ যাতে নিরাপদ হয় সেটা আপনাকেই নিশ্চিত করতে হবে। আর সে লক্ষ্যেই পুঁজিবাজার সম্পর্কে সঠিক শিক্ষা প্রদানের জন্য বিআইসিএম কাজ করে যাচ্ছে। এখান থেকে সঠিক শিক্ষা নিয়ে তা বাস্তবায়ন করতে পারলেই আমাদের আমাদের সার্থকতা।

বিআইসিএম এর অনুষদ সদস্যগণ ওয়ার্কশপটি পরিচালনা করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com