রবিবার, ২২ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

বিএনপি নেতা সালাহউদ্দিনের দেশে ফিরতে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ১৭১ Time View

ভারতে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বাংলাদেশে ফিরতে কোনো বাধা নেই। ভারতের এক আদালতে এ রায় হয়েছে।

এ ব্যাপারে সালাউদ্দিন আহমেদ সময় সংবাদকে জানিয়েছেন, ভারতের মেঘালয় রাজ্যের শিলং জজ আদালতের আপিল বিভাগ তার দেশে ফেরার বিষয়ে আগের রায় বহাল রেখেছেন। দেশে ফিরতে তার কোনো বাধা নেই। শিগগিরই তিনি দেশে ফিরতে চান। তবে বাকিটা আইনি প্রক্রিয়া ও দেশটির সরকারের ওপর নির্ভর করছে বলেও জানান সালাহউদ্দিন।

২০১৫ সালের ১০ মার্চ ঢাকার উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। নিখোঁজের ৬৩ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ সালাহউদ্দিনকে উদ্ধার করে। এরপর তাকে সেখানকার একটি মানসিক হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে শিলং সিভিল হাসপাতালে ভর্তি করা হয়।

বৈধ কাগজপত্র ছাড়া ভারতে অনুপ্রবেশের অভিযোগে ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী তাকে গ্রেফতার দেখায় মেঘালয় থানা পুলিশ। একই বছরের ২২ জুলাই শিলং নিম্ন আদালতে আনুষ্ঠানিকভাবে তার বিরুদ্ধে অনুপ্রবেশের দায়ে অভিযোগ গঠন করা হয়।

তিন বছর পর ২০১৮ সালের ২৬ অক্টোবর মামলার রায় দেন শিলং নিম্ন আদালত। রায়ে বেকসুর খালাস পান সালাহউদ্দিন আহমেদ। কিন্তু ভারত সরকার ওই রায়ের বিরুদ্ধে আপিল করে। এর ফলে তিনি আর দেশে ফিরতে পারেননি।

দীর্ঘ ৪ বছর পর মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) নিম্ন আদালতের ওই রায় বহাল রেখে নতুন রায় দেন শিলং জজ আদালত। সেই সঙ্গে ভারত সরকারকে দ্রুত সময়ের মধ্যে সালাহউদ্দিন আহমেদকে বাংলাদেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS