1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইটি কনসালটেন্টস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এপেক্স ট্যানারি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিকিউ বলপেন পুঁজিবাজারে আসছে কনফিডেন্স পাওয়ার অ্যান্ড এনার্জি অলরাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি নিয়ে আসছে রিয়েলমি সি১০০ কমিউনিটি ক্যাশ অ্যাপে BO অ্যাকাউন্ট খোলার সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ছিনতাইকারীদের হামলায় ট্রাকচালক নিহত, আটক ২ ৭ দিনের মধ্যে লবণ আমদানির আদেশ বাতিলের আলটিমেটাম; অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি নারী উদ্যোক্তা ও দেশীয় উদ্যোগের সাফল্য উদযাপনে আইডিএলসি পূর্ণতা উৎসব ২০২৬ তরুণদের মাঠে ফেরাতে খেলাধুলার প্রতি গুরুত্বারোপ করা হয়েছে- আসাদুল হাবিব দুলু

আর্জেন্টিনাকে বাংলাদেশে তেলের কারখানা স্থাপনের আহ্বান

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.১১ পিএম
  • ১৪৩ Time View

ভোগ্যপণ্যের অন্যতম যোগানদাতা দেশ আর্জেন্টিনাকে বাংলাদেশের যেকোনো অর্থনৈতিক অঞ্চলে ভোজ্যতেলের কারখানা স্থাপনের অনুরোধ জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) আর্জেন্টিনার পররাষ্ট্র ও আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরোর সঙ্গে বৈঠকে এমন আহ্বান জানান তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে আর্জেন্টিনার সাথে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। সচিবালয়ে চুক্তিতে সাক্ষর করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরো।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি বলেন, “আর্জেন্টিনার সাথে বাণিজ্য বাড়ানোর অনেক সুযোগ রয়েছে। বিশেষ করে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।”

আশা করা হচ্ছে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের ফলে দুই এক বছরের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য এক থেকে দেড় বিলিয়ন ডলার হবে।

এর প্রতিক্রিয়ায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী বলেন, “এতদিন দুই দেশের মধ্যে ফুটবলকে কেন্দ্র করে আন্তরিক সম্পর্ক ছিল। এখন ব্যবসায়িক সম্পর্কসহ অন্যান্য সম্পর্কে যাবে দুই দেশ।”

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অর্থবছর আর্জেন্টিনা থেকে বাংলাদেশ ৭৯১ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। আর চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ে ৪৮৮ মিলিয়ন ডলারের পণ্য আমদানি হয়েছে।

আর্জেন্টিনা থেকে প্রধানত সয়াবিন তেল, চিনি আমদানি হয়। কিন্তু বাংলাদেশ থেকে দেশটিতে রপ্তানি হয় সামান্য। তবে দেশটি থেকে সুর্যমুখী তেল, গম আমদানির সুযোগ রয়েছে।

বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ বলেন, “এই এমওইউর ভিত্তিতে কিছুদিন পরে টিসিবির সাথে আর্জেন্টিনার সংশ্লিষ্ট দপ্তরের আরেকটি এমওইউ হবে, যার ভিত্তিতে টিসিবি সরাসরি আমদানি করতে পারবে।”

এক প্রশ্নের জবাবে টিপু মুনশি বলেন, “বর্তমানে বাংলাদেশের সরকারি কর্মীরা ভিসা ছাড়া আর্জেন্টিনা ভ্রমণের সুযোগ পাবেন। ভবিষ্যতে সাধারণ নাগরিকরাও অন অ্যারাইভাল ভিসার সুবিধা পেতে পারেন।”

অনুষ্ঠানে আর্জেন্টিনার মন্ত্রী টিপু মুনশিকে তাদের জাতীয় ফুটবল দলের জার্সি, অলিভ অয়েল, আচার উপহার দেন।

অন্যদিকে টিপু মুনশি আর্জেন্টিনার মন্ত্রীকে পুরনো দিনের ঢাকার ঐতিহ্যবাহী ছবি, পাট ও চামড়ার কিছু পণ্য উপহার দেন।

এদিকে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে আর্জেন্টিনা ২৭ ফেব্রুয়ারি ঢাকায় দূতাবাস চালু করেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সিচিব তপন কান্তি ঘোষের সঞ্চালনায় এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে সফররত আর্জেন্টিনার ফরেইন এন্ড ইন্টারন্যাশনাল ট্রেড মিনিস্টার এর ডেলিগেশনের সদস্যবৃন্দ, বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) নূর মো. মাহবুবুল হক, মো. হাফিজুর রহমান এবং সিনিয়র কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com