1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১৬ এএম
  • ২৫৬ Time View

প্রাথমিকে ‘সহকারী শিক্ষক’ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তবে এবার প্রকাশ করা হয়েছে ৩টি বিভাগের জন্য। বিজ্ঞপ্তিতে রংপুর, বরিশাল ও সিলেট বিভাগের স্থায়ী নাগরিকরা আবেদন করার সুযোগ পাবেন।

২৮ ফেব্রুয়ারি গণমাধ্যমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে আগামী ১০ মার্চ থেকে। শেষ হবে ২৪ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। এতে পদসংখ্যা উল্লেখ করা হয়নি।

যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সিজিপিএসহ (৪ স্কেলে ২.২৫ ও ৫ স্কেলে ন্যূনতম ২.৮) স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে।

বয়সের ক্ষেত্রে এবার ছাড় দেওয়া হয়েছে। ২৪ মার্চ সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩০ বছর। মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হবে ২১-৩২ বছর। তবে জারি করা স্মারক মোতাবেক, ২০২০ সালের ২৫ মার্চ যাদের বয়স সর্বোচ্চ বয়সসীমার মধ্যে ছিল, তারাও আবেদন করতে পারবেন।

পিডিইপি-৪-এর আওতায় প্রাক্-প্রাথমিক শ্রেণির জন্য রাজস্ব খাতে সৃষ্ট ‘সহকারী শিক্ষক’ পদে জাতীয় বেতন স্কেল ২০১৫-এর ১৩তম গ্রেডে অস্থায়ীভাবে নিয়োগে বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে।

প্রকাশ হলো প্রাথমিকে সহকারী শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা-২০১৯ অনুসারে আগের মতো কোটা পদ্ধতি মেনে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। এবার আবেদন করতে লাগবে ২২০ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com