1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
Title :
চাইনিজ বিজনেস কমিউনিটির সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করতে প্রিমিয়ার ব্যাংকের ‘ব্রিজ অব ট্রাস্ট’ আয়োজন চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়, উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় পরিচ্ছন্নতা কার্যক্রমে সহায়তায় কমিউনিটি ব্যাংকের ‘ক্লিন সিটি ইনিশিয়েটিভ’-এর আওতায় ডাম্প ট্রাক প্রদান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর, শুরু হবে সাক্ষ্যগ্রহণ চৌদ্দগ্রামে নাশকতা ও ভাঙচুরের অভিযোগে ৯ জন গ্রেপ্তার, জেলাজুড়ে ২৪ ঘণ্টায় ১৯৭ ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ২য় বার্ষিক সাসটেইনেবিলিটি রিপোর্ট ২০২৫ প্রকাশ রাইজ অ্যাবাভ অলে অপোর সম্মাননা; রেনো১৫ এফ ফাইভজি ব্যবহারের অভিজ্ঞতা জানালেন সেরা ক্যাম্পাস অ্যাম্বাসেডররা গোপালগঞ্জে দেড় লাখের বেশি মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ, ভোগান্তিতে গ্রাহক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর নির্বাহী সংলাপ ১ ডিসেম্বর গোপালগঞ্জের মুকসুদপুরে গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ

নতুন করে বসানো হবে ফ্লোর প্রাইস

  • আপডেট : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১২ এএম
  • ১৯৭ Time View

মার্চেন্ট ব্যাংক প্রতিনিধিদের সাথে আজ বৈঠকে বসবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি)। বর্তমান পরিস্থিতিতে করনীয় ঠিক করতে মার্চেন্ট ব্যাংকের সাথে বৈঠক ডেকেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। সকাল ১০ টায় অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করবেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। বৈঠকে নতুন করে ফ্লোর প্রাইস বসানোর বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হতে পাবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।

পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসাথে এসব কোম্পানির শেয়ারদর এক দিনে কমার সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ।

তবে গত কয়েকদিন গুজব ছড়িয়ে পড়েছিল যে ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছে বিএসইসি। এতে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হয়।

বিএসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, এখনই ফ্লোর প্রাইস তুলে দেওয়ার ব্যাপারে কমিশনে কোন আলোচনা হয়নি।

তিনি বলেন, সূচক ৬৭০০ অতিক্রমের পর পুঁজিবাজারের স্বাস্থ্য ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।
এদিকে, টানা পাঁচ কর্মদিবস কমার পর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক ডিএসইএক্স বেড়েছে ১৭ পয়েন্ট। ৫৬টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ৯৮টির দর।

এদিন লেনদেনও কিছুটা বেড়েছে। হাতবদল হয়েছ ২৬১ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার, যা আগের দিন ছিল ২৩১ কোটি ৪১ লাখ ৭২ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com