1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
Title :
আপনার পছন্দের দল ট্রফি জিতুক বা না জিতুক, অপোর সাথে আপনার ‘ওয়ার্ল্ড কাপ মোমেন্ট’ একদম নিশ্চিত! ১৬ জুন আন্তর্জাতিক গৃহশ্রমিক দিবস পালিত নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স প্রেমের টানে কথিত চাইনিজ প্রেমিক চীন থেকে নবীনগর শীঘ্রই চালু হচ্ছে সিলেটে ২৫০ শয্যার হাসপাতাল ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প

ফখরুল: খালেদা জিয়াকে নিয়ে নাটক করছে সরকার

  • আপডেট : সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১.৩৭ পিএম
  • ১৫৮ Time View

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে সরকার নাটক করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনাসভায় এ মন্তব্য করেন তিনি।

ফখরুল ইসলাম বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে মিথ্যা মামলায় সাজা দিয়ে আটক করে রাখা হয়েছে। তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে; তিনি অত্যন্ত অসুস্থ। আজকেও তিনি স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য হাসপাতালে যাবেন। তাকে নিয়ে বিভিন্নভাবে নাটক শুরু করেছে। সরকারের মন্ত্রীর একদল বলে যে, খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন না। আরেকদল বলে তার রাজনীতি করতে বাধা নেই। তাদের উদ্দেশ্য খারাপ।

বেগম জিয়ার রাজনীতি করা না করা নিয়ে তারা দেশের মানুষকে বিভ্রান্ত করতে চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তার রাজনীতি করার সময় আসলে তিনি রাজনীতি করবেন সে জেলেই থাকুক আর যেখানেই থাকুক। তার রাজনীতি করার সিদ্ধান্ত তিনি নেবেন তাই আগ বাড়িয়ে কথা বলবেন না।

নির্বাচন প্রসঙ্গে বিএনপির এ নেতা বলেন, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ। তা নাহলে সুষ্ঠু নির্বাচন দিতে ভয় কেনো। সুষ্ঠু ভোট হলে জামানত হারাবে আওয়ামী লীগ।

নির্যাতন করে এই সরকার টিকে আছে উল্লেখ করে তিনি বলেন, তারা নির্যাতন করবে। তাই এই সরকারকে সরাতে হবে এটাই এখন আমাদের প্রধান কাজ। এজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি।

এত উন্নয়ন করছি তারপরেও এরা চিৎকার করে কেন?- প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব আরও বলেন, উন্নয়ন করছেন আপনাদের নিজেদের; আপনাদের যারা আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব যারা আছে তাদের, দলের মানুষ এবং আপনাদের আশ্রয়ে যারা আছে। ইতোমধ্যে তাদের আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com