1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
Title :
সাতক্ষীরার লাবসা জমিদার বাড়ী পুকুরের গাইড ওয়াল নির্মাণে অনিয়মের অভিযোগ হবিগঞ্জ কারাগারে বন্দিদের পুনর্বাসন কার্যক্রম আরও জোরদারের তাগিদ জেলা প্রশাসকের উলিপুর যানজট ও ভোগান্তি নিরসনে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পলাশবাড়ীর রাইগ্রামে মামলা করায় বাদীকে প্রাণনাশের হুমকি: সংবাদ সম্মেলনে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক নবীনগরে উপজেলা ছাত্রলীগের সভাপতি প্রার্থী, জুলাই যোদ্ধা গ্রেফতার নবীনগরে ডাকাতের কথায় নিরাপরাধ ব্যবসায়ীকে পুলিশের ফাঁসানোর অভিযোগ ইনটেনসিভ সাইবার সিকিউরিটি ওয়ার্কশপের মাধ্যমে শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬ বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

মাধবপুরে বখাটেদের নির্যাতন অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.১৫ পিএম
  • ২৮৫ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে বখাটেদের ইভটিজিং ও অপমান সইতে না পেরে মাসুমা আক্তার (১৪) নামে এক কিশোরীর বিষপানে আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে গত শনিবার (২৫-ফেব্রুয়ারী) ভোরে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মাসুমা মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মরতুজ আলীর মেয়ে ও আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মাসুমার মামাতো ভাই শেখ ইমন জানায়, শুক্রবার বিকেলে মাসুমা আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয়ে কিশোরী ক্লাবে গান শিখতে যায়। এ সময় আন্দিউড়া গ্রামের নয়ন মিয়া , ইমন মিয়া সহ কয়েকজন বখাটে বিদ্যালয়ের কক্ষে ঢুকে মাসুমার উপর শারীরিক নির্যাতন শেষে তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে।

পরে স্কুল থেকে ফেরার পথে রাস্তায় আবারও মাসুমার হাত ধরে টানাটানি করে ওই বখাটেরা। মাসুমার মা মাসকুরা জানান, প্রায় এক বছর যাবত বখাটে নয়ন তার বন্ধুদের নিয়ে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে মাসুমাকে উত্যক্ত করে আসছে। তাদের অভিভাবকের কাছে বিচার দিয়েও কোন লাভ হয়নি। গত শুক্রবার বিকালে স্কুল থেকে ফিরে বখাটেদের অপমান সইতে না পেরে মাসুমা বিষ পান করে মাসুমার বাবা মরতুজ আলী জানান, মাসুমাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে শনিবার ভোর রাতে তার মৃত্যু হয়। মেয়ের এ পরিণতির জন্য তিনি নয়নসহ দায়ী বখাটেদের দৃষ্টান্তমূলক বিচার চান।

এ ব্যাপারে মামলা রুজু প্রকৃয়াধীন আছে বলে মাসুমার পারিবারিক সূচক জানা যায়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি তবে পুলিশ দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com