1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
Title :
শেখ হাসিনা ও ১০ শিল্পগোষ্ঠীর ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ: বিএফআইইউ কুমিল্লা মহানগর বিএনপির ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, সভাপতি আবু ও সম্পাদক টিপু কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১০০ কেজি গাজাসহ আটক-২ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি বিদেশি মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানের বৈদেশিক ঋণ গ্রহণের বিধিমালা শিথিল এক বছরে ৩০ হাজারের বেশি সন্দেহজনক লেনদেনের রিপোর্ট বিএফআইইউতে আইপিও প্রক্রিয়া আরও স্বচ্ছ করতে অংশীজনদের সঙ্গে বিএসইসির মতবিনিময় সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে আউটসোর্সিং কর্মচারীর নিয়োগ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত বন্যাদুর্গত মানুষের পাশে হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ অপোর শপ ম্যানেজার হিসেবে জয়েন করেছে জামাল ভূঁইয়া

যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় পথচারীর মৃত্যু

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.২৩ এএম
  • ২৩৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর যাত্রাবাড়ীতে ট্রাকচাপায় মো. মনির সরদার (৪৫) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৪৫ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাব্বির হোসেন এ তথ‌্য নিশ্চিত করে বলেন, ভোরে আমরা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল ডেমরা রোড কোনাপাড়া বাসস্ট্যান্ডের কাছে যাই। সেখানে গিয়ে দেখতে পাই, এক ব্যক্তির মরদেহ রাস্তার মাঝামাঝি স্থানে পড়ে আছে। স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, মনির সরদার পায়ে হেঁটে সিটি মিল ডেমরার দিকে যাচ্ছিলেন। কোনাপাড়া বাসস্ট‌্যান্ডে রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক‌্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর চালক ট্রাকটি নিয়ে পালিয়ে গেছে। তবে  আশেপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে গাড়িটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

নিহতের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার কালিয়াকৈর উপজেলার উত্তর আনদার চরে। তার বাবা মৃত লাল চান মিয়া। মনির সরদার ডেমরা কোনাপাড়া থাকতেন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com