1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
Title :
ঋণ জালিয়াতি ঠেকাতে মাঠে সম্মিলিত ইসলামী ব্যাংক, ১০ হাজার মামলা আমিনবাজারে চীনা কোম্পানির প্রকল্প, বর্জ্য থেকে হবে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ বন্ধ শিল্পকারখানা চালু ও বিনিয়োগে ৪১ হাজার কোটি টাকার উদ্যোগ বিএসইসির নির্বাহী পরিচালকদের নতুন দায়িত্ব বণ্টন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেলেন খালিদ মাহমুদ মিল্টন বিজনেস এলিট ক্লাবের নতুন সদস্য সাংবাদিক সালাম মাহমুদ ও হাফিজ রহমান নড়াগাতীতে দুই ইউনিয়নের সংঘর্ষ, আহত ১৫ বিসিবি সভাপতি তামিম ইকবালের ওয়ালটন করপোরেট অফিস পরিদর্শন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্টাইলের সঙ্গে আধুনিক ক্যামেরা, স্মার্টফোনে নতুন অভিজ্ঞতা

রোনালদোর হ্যাটট্রিকে শীর্ষে আল নাসের

  • আপডেট : রবিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১৪ এএম
  • ২৮০ Time View

ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে টানার আগে লিগে শীর্ষস্থানে ছিল না আল নাসের। তবে রোনালদোকে দলে টানতেই যেন বদলে গেল দৃশ্যপট।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) ধামকের বিরুদ্ধে ফের দুর্দান্ত এক হ্যাটট্রিক করলেন সিআরসেভেন। আর তাতেই লিগের শীর্ষে উঠে এল আল নাসের।

এ নিয়ে সৌদি লিগে ৮টি গোল করে ফেললেন রোনালদো। যার মধ্যে হ্যাটট্রিক দু’টি। শনিবার প্রথম গোলটি করেন পেনাল্টি থেকে।

ম্যাচের ১৮তম মিনিটে গোল করে দলকে লিড এনে দেন পর্তুগিজ ফরোয়ার্ড। এরপর পাঁচ মিনিটের মধ্যেই দ্বিতীয় গোল করেন তিনি। পরে ৪৪তম মিনিটে পেয়ে যান হ্যাটট্রিক। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় আল নাসের।

গত ৯ ফেব্রুয়ারি আল নাসেরের হয়ে প্রথম হ্যাটট্রিক করেন রোনাল্ডো। সেই ম্যাচে আল ওয়েদার বিরুদ্ধে চারটি গোল করেছিলেন তিনি।

সৌদির ক্লাবে সই করার আগে ৬১টি হ্যাটট্রিক করেছেন রোনালদো। কিন্তু আল ওয়েদারের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পর অদ্ভুত কাণ্ড করেছিলেন তিনি। সেই ম্যাচের পর পর্তুগিজ তারকার হাতে বল তুলে দেওয়া হয় সংগ্রহে রেখে দেওয়ার জন্যে। তখনই রেফারির দিকে বল নিয়ে এগিয়ে যান তিনি।

সেসময় তাকে অনুরোধ করেন বলে সই করে দেওয়ার জন্যে। সেই অনুরোধ ফেলতে পারেননি রেফারি। পেন নিয়ে সই করে দেন বলের উপর। এর পর রেফারির সঙ্গে হাত মেলান রোনালদো। ছবিও তোলেন।

বর্তমানে লিগে ১৮টি ম্যাচ খেলে ফেলেছে আল নাসের। এই ম্যাচগুলোতে তাদের অর্জন ৪৩ পয়েন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com