1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
Price Sensitive Information of The IBN SINA Phamaceutical Industry PLC ৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব

মৃত মানুষের ভোট বন্ধ করতে বিএনপির কর্মসূচি

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৯.০২ পিএম
  • ২৬২ Time View

মৃত মানুষের ভোট ও রাতের ভোট বন্ধ করতে বিএনপি পদযাত্রা কর্মসূচি পালন করছে বলে জানান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় যশোর টাউন হল ময়দানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গণজমায়েত ও পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জয়নাল আবেদীন ফারুক বলেন, বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচি কবরে থাকা মানুষের ভোট, রাতের ভোট বন্ধ করতে। সরকারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছে। যে কারণে সরকার ভূত দেখার মতো ভয় পেয়েছে। তাই তারা জোরে জোরে কথা বলে।

বিএনপির প্রতি মানুষের বিশ্বাস আছে জানিয়ে তিনি বলেন, ‘সরকারের অপপ্রচার মানুষ বিশ্বাস করে না। মানুষ এখন বিএনপিকে বিশ্বাস করে। এ রাষ্ট্র জনগণের। ফলে আপনাদের অত্যাচার মানি না। সংসদ ভেঙে তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন দিতে হবে। এই নির্বাচন কমিশন মানি না। বিএনপি জেগেছে। দেশের মানুষকে সঙ্গে নিয়ে আপনাদের পদত্যাগে বাধ্য করা হবে।’

যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের সভাপতিত্বে গণজমায়েতে আরও বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি নেতারা।

বক্তব্য শেষে জয়নুল আবেদীন ফারুকের নেতৃত্বে হাজার হাজার নেতাকর্মী পদযাত্রায় বের হন। পদযাত্রাটি টাউন হল ময়দান থেকে বের হয়ে মাইকপট্টি, চৌরাস্তা হয়ে আরএন রোড পর্যন্ত যায়। সেখানে পুলিশ বাধা দিলে পদযাত্রাটি বিএনপি কার্যালয়ে ফিরে যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com