1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

করোনা শনাক্ত ৬ জনের

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.৫০ পিএম
  • ২১২ Time View

সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ অনেক কমে গেছে। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ছয়জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৭ হাজার ৭৯৬ জনে। এ সময়ে করোনায় আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। ফলে দেশে করোনায় মোট মৃত্যু ২৯ হাজার ৪৪৫ জনেই অপরিবর্তিত রয়েছে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৩৮টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় ১ হাজার ৯৩২টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৩১ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে সবশেষ ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫০ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ১ হাজার ৪৬৫ জন।

এর আগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সারা দেশে চারজনের করোনা শনাক্ত হয়। তবে এ সময়ে করোনায় কারও মৃত্যু হয়নি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com