1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
৪ অক্টোবরের ইজিএম বাতিল করেছে সিটি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ফাইন ফুডস পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ২২ লাইসেন্সবিহীন অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কতা দাম বাড়ানোর পরও সিগারেটে প্রত্যাশিত রাজস্ব পাচ্ছে না সরকার ইসলামিক ক্রেডিট কার্ডের পূর্ণাঙ্গ নীতিমালা জারি বাংলাদেশ ব্যাংকের কুমিল্লা ব্রাহ্মণপাড়ায়য় রাতদিন পুলিশের অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার-৯ কুমিল্লায় প্রথমবার ১১ জেলার অংশগ্রহণে কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ

কাদের: বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে আফগানিস্তান বানাবে

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৪৩ পিএম
  • ২১৬ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশকে আফগানিস্তান বানাবে। নারীদের স্বাধীনতা থাকবে না। এরা রাজাকারদের বীর মুক্তিযোদ্ধা বানিয়ে স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক দেবে। এই অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) গোপালগঞ্জের কোটালীপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের জনসভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান সরকারকে সংখ্যালঘুবান্ধব উল্লেখ করেন ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ভয় পাবেন না। শেখ হাসিনা যতদিন আছেন, আপনাদের আপনজন তার চেয়ে বেশি এই দেশে আর কেউ নেই। আস্থা রাখুন তার প্রতি। আপনাদের যা যা অধিকার বাস্তবায়ন হয়নি, শেখ হাসিনা ক্ষমতায় থাকলে সব বাস্তবায়ন হবে। কারো কথায় প্রলুব্ধ হবেন না। বিপদে শেখ হাসিনাই পাশে থাকে।

সেতুমন্ত্রী বলেন, আজকে বিএনপি আন্দোলন শুরু করেছে। পথ হারিয়ে পথিক এখন দিশেহারা। এখন গণআন্দোলন থেকে পদযাত্রায় গেছে তারা। বিএনপির পতনযাত্রা শুরু হয়েছে। তারা শেখ হাসিনাকে সহ্য করতে পারে না। পদ্মা সেতুকে সহ্য করতে পারে না।

তিনি আরো বলেন, নির্বাচনে না এলে বিএনপির অস্তিত্ব টিকবে না। বিএনপির সঙ্গে জনগণ নেই। তাদের সঙ্গে আছে সন্ত্রাস, পেট্রোল বোমা, অগ্নিসন্ত্রাস, লাঠি। তারা সুযোগ পেলে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবে, বাস পোড়াবে, স্কুল পুড়িয়ে দেবে। এই আগুন সন্ত্রাসের হোতা বিএনপি। এরা দেশ ও স্বাধীনতার শত্রু। এদের প্রতিরোধ করতে হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com