1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
Title :
কুমিল্লা নগরীর কাটাবিলে স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় ১২ জনের বিরুদ্ধে মামলা ঢাকায় সাইবার নিরাপত্তা নিয়ে আন্তর্জাতিক সংলাপ শুরু, ফিনিক্স সামিট ২০২৬ উদ্বোধন অবশেষে শাহজালালের মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে ১২ সদস্যের কমিটি আম মৌসুমে শনিবারও খোলা থাকবে রাজশাহীর আম বাজারসংলগ্ন ব্যাংক শাখা প্রিপেইড মিটার গ্রাহকদের মিটার আপডেটের নির্দেশ বিদ্যুৎ বিভাগের চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ৬ অঞ্চলে সন্ধ্যার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির পূর্বাভাস লভ্যাংশ ঘোষণা করেছে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স ২০২৫ সালের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি ইসলামিক ফাইন্যান্স অপহরণ ও মুক্তিপণ আদায়ের দায়ে ফতুল্লা থানা কৃষকদলের আহ্বায়ক জুয়েল আরমানকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

চুনারুঘাটে গণধর্ষণ মামলার প্রধান আসামি ছোট্ট রহমান র‍্যাবের হাতে গ্রেফতার

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.৩০ পিএম
  • ২৬০ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে গণ-ধর্ষণ মামলার প্রধান আসামী ছোট্ট রহমানকে (৩৫) শায়েস্তাগঞ্জ বাহ্মণডোরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব ৯, গত শুক্রবার (২৪-ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার সময় শায়েস্তাগঞ্জ উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের সুচীউড়া গ্রামের জনৈক আহাদ মিয়ার বসতবাড়ী থেকে গোপন সংবাদের ভিত্তিতে ছোট্ট রহমানকে গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত ছোট্ট রহমান মাধবপুর উপজেলার পুড়াইখালা এলাকার বাসিন্দা মোঃ আজদু মিয়ার ছেলে। জানা যায় গত বছরের ১৯ আগষ্ট শুক্রবার রাত প্রায় সাড়ে ৭টার সময় শাহজিবাজার রেল ষ্টেশনের উত্তর-পূর্ব দিকে রঘুন্দন পাহাড়ে নির্জন স্থানে নিয়ে আসামীরা নির্যাতিতার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে গণধর্ষণ করে এই ঘটনার নির্যাতিতা নিজে বাদি হয়ে ২ জনের বিরুদ্ধে চুনারুঘাট থানায় গত বছরের ১২ সেপ্টেম্বর একটি গণধর্ষণ মামলা দায়ের করেন।

তৎকালীন সময়ে চাঞ্চল্যকর এঘটনাটি মিডিয়ার মাধ্যমে দেশব্যাপী ব্যপক আলোচনার ঝড় তুলে। এর পরিপ্রেক্ষিতে আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব-৯ তার গোয়েন্দা তৎপরতা জোরদার করে র‍্যাব-৯, সিপিসি-১ (শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ ক্যাম্প এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও এএসপি মোঃ ইকরামুল আহাদ এবং এএসপি গোলাম মোহাম্মদ’দের নেতৃত্বে রেবের একটি আভিযানিক দল ছোট্ট রহমানকে গ্রেফতার করতে সক্ষম হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com