1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
রাঙ্গামাটি জেলা আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে -সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ কামাল পাশা কুমিল্লায় লবণবাহী ট্রাকে ইয়াবার বড় চালান, উদ্বার ১ লাখ ৬০ হাজার পিছ  নবীনগরে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে শিশু নিহত, আহত ৩ সেন্ট্রাল ইন্স্যুরেন্স পিএলসি. এর ৩৮তম বার্ষিক সাধারণ সভা সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি

ঘুরতে গেলেই নগদ অর্থ!

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.৩৬ এএম
  • ২১৮ Time View

ঘুরতে যাবেন আপনি আর টাকা দেবে সরকার। এমন সিদ্ধান্তই নিয়েছে পূর্ব এশিয়ার স্বায়ত্ত্বশাসিত দেশ তাইওয়ান। পর্যটকদের আকৃষ্ট করতেই এ উদ্যোগ নিয়েছে দেশটি।

করোনার পর থেকে মানুষের মধ্যে ভ্রমণের নেশা আরও বেড়ে গিয়েছে। বিদেশ ভ্রমণেও এখন করোনার কোনো বিধি নিষেধ মানতে হচ্ছে না। মানুষের মধ্যে ভ্রমণের প্রবণতাও এখন বৃদ্ধি পেয়েছে। কিন্তু তাতেও তাইওয়ানের পর্যটনে শিল্পে খুব একটা লাভ হচ্ছে না। তাই আন্তর্জাতিক পর্যটকদের নজর কাড়তে নতুন নীতি চালু করল দেশটি।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ান সিদ্ধান্ত নিয়েছে যেসব বিদেশি পর্যটক ঘুরতে আসবেন তাদের প্রত্যেককে ৫ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে, বাংলাদেশি অর্থে যা প্রায় ১৮ হাজার টাকার সমান। এছাড়া প্রায় ৯০ হাজার টুরিস্ট গ্রুপকে নগদ ২০ হাজার তাইওয়ানি ডলার দেয়া হবে।

বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) তাইওয়ানের প্রধানমন্ত্রী চেন চিয়েন-জেন জানিয়েছেন, তারা প্রত্যাশা করছেন, ২০২৩ সালে তাইওয়ানে আসবেন ৬০ লাখ পর্যটক। এছাড়া তাদের লক্ষ্য ২০২৫ সালে ১ কোটি পর্যটককে নিয়ে আসা। এর অংশ হিসেবেই এই অর্থ দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

এর আগে বুধবার (২২ ফেব্রুয়ারি) তাইওয়ানের পরিবহনমন্ত্রী ওয়াং কুও-সাই জানান, এই নগদ অর্থ ডিজিটাল মাধ্যমে দেয়া হবে। পর্যটকরা এ অর্থ দিয়ে তাইওয়ানের ভেতর হোটেল ভাড়া দেয়া থেকে শুরু করে সবই করতে পারবেন।

তবে কবে থেকে পর্যটকদের নগদ অর্থ দেয়া হবে অথবা কীভাবে অর্থ পাওয়ার আবেদন করতে হবে, তাইওয়ানের সরকারের পক্ষ থেকে তা জানানো হয়নি।

তাইওয়ান পর্যটন ব্যুরোর দেয়া হিসাব অনুযায়ী, ২০২২ সালে ৯ লাখের কম পর্যটক তাইওয়ান ভ্রমণ করেন। বেশির ভাগ পর্যটক ছিলেন ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, জাপান ও যুক্তরাষ্ট্রের। তবে ২০১৯ সালে তাইওয়ানে ভ্রমণ করেছেন ১ কোটি ১৮ লাখ পর্যটক, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ৭ শতাংশ বেশি।

সূত্রঃ সিএনএন

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com