1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

সপ্তাহজুড়ে লেনদেন কমেছে ৪৮.২৫%

  • আপডেট : শনিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.২৮ এএম
  • ২৩৬ Time View

বিদায়ী সপ্তাহে (১৯ ফেব্রুয়ারি-২৩ ফেব্রুয়ারি) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সব মূল্যসূচকের পতন হয়েছে। একই সঙ্গে কমেছে বাজার মূলধন ও লেনদেনের পরিমাণ। আলোচ্য সপ্তাহে টাকার অংকে লেনদেন কমেছে এক কোটি টাকার বেশি।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহিক বাজার বিশ্লেষণে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে ডিএসইতে মাত্র ৪ কর্মদিবস লেনদেন হয়েছে। এতে এক হাজার ৯২ কোটি ৫১ লাখ ২০ হাজার ৩০৫ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ১১১ কোটি ১৯ লাখ ৬৮ হাজার ৮৩৯ টাকা। অর্থাৎ এক সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে এক হাজার ১৮ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৫৩৪ টাকা বা ৪৮ দশমিক ২৫ শতাংশ।

লেনদেনের সঙ্গে প্রধান শেয়ারবাজারের বাজার মূলধনও কমেছে ১ হাজার ৬২১ কোটি ৭১ লাখ ৫৯ হাজার ৭৯২ টাকা। সপ্তাহ শেষে বাজার মূলধন দাঁড়িয়েছে ৭ লাখ ৬২ হাজার ২২৬ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ১৪৮ টাকায়।

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ০৯ পয়েন্ট হারিয়েছে। সপ্তাহ শেষে সূচকটি অবস্থান করছে ৬ হাজার ২০৫ পয়েন্টে।

প্রধান সূচকের সঙ্গে ‘ডিএসই-৩০’ সূচক এক সপ্তাহে ২ দশমিক ৮৬ পয়েন্ট বা ০ দশমিক ১৩ শতাংশ কমেছে। আর ‘ডিএসইএস’ বা শরীয়াহ সূচক কমেছে ১০ দশমিক ৭৬ পয়েন্ট বা ০ দশমিক ৭৯ শতাংশ।

গত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে ৪০০টি কোম্পানি মধ্যে শেয়ার লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি। এর মধ্যে ১৮২টির শেয়ারের দরই অপরিবর্তিত ছিল। অপরদিকে দর বৃদ্ধি পেয়েছে মাত্র ১৫টির, বিপরীতে কমেছে ১৫৩ কোম্পানির শেয়ারদর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com