1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
Title :
নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি দেশে যে সংকট চলছে তা আমাদের নয়, পতিত সরকারের: মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী চ্যানেল আই এর আমরাই বাংলাদেশ টকশোতে মজিবুর রহমান ভূইয়া ও খাজা নাজিবুল্লাহ চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ১০,০০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে যুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক ঢাকায় আইএফআইসি ব্যাংকের আরও ২টি এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন নাগরপুরে কলেজ ছাত্রকে হত্যার পর মাটি চাপার মূল হোতা গ্রেপ্তার ভাসানী বিশ্ববিদ্যালয়ে ৫০ বছরের মাস্টার প্ল্যান প্রণয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং টয়োটা বাংলাদেশ লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর

আইপিএলে চড়া দাম পেলেন `বেবি এবি’

  • আপডেট : রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২, ১১.১৪ এএম
  • ৪১৩ Time View

ব্যাঙ্গালুরুর অনুষ্ঠিত আইপিএলের মেগা নিলামের প্রথম দিন চমক হয়ে এসেছেন দক্ষিণ আফ্রিকার ১৮ বছর বয়সী ব্যাটার ডেওয়াল্ড ব্রেভিস। সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা এই তরুণকে ৩ কোটি রুপি দিয়ে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

তাঁর ভিত্তি মূল্য ছিলো মাত্র ২০ লাখ রুপি। সেখান থেকে পাঞ্জাব কিংস ও চেন্নাই সুপার কিংস বিড শুরু করে। পাঞ্জাব-চেন্নাই-এর টানাটানির মধ্যে বাজিমাত করে মুম্বাই। কিনে নেয় মোটা অর্থ দিয়ে।

তাঁকে ৩ কোটি রুপি দিয়ে কেনার কারণ আছে। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স-এর সংগে তুলনা করা হচ্ছে ব্রেভিসকে। বলা হচ্ছে নতুন এবি ডি ভিলিয়ার্স। এরই মধ্যে তাঁর নাম দাঁড়িয়ে গেছে ‘বেবি এবি’।

ব্রেভিস এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছেন। তাঁর দল দক্ষিণ আফ্রিকা যুবা বিশ্বকাপে সাতে থেকে শেষ করলেও দুর্দান্ত ব্যাটিং করে বেবি এবি টুর্নামেন্ট সেরার পুরস্কার পেয়েছেন।

তরুণ এই ব্যাটারকে মুম্বাই ইন্ডিয়ান্স আইপিএলের আসছে আসরে একাদশে রাখতে পারবে কি না বলা কঠিন। তবে তাঁকে ভবিষ্যতের জন্য তৈরি করার ভালো সুযোগ মনে করছে আইপিএলের সফলতম দলটি। সেজন্যই মোটা অর্থ দিয়ে তাঁকে দলে নিয়েছে মুম্বাই।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com