1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
Title :
Bookmakers non AAMS: guida all’app e all’esperienza mobile নবীনগরে মরহুম দেনু মিয়া দেড় লাখ টাকার ফুটবল টুর্নামেন্টের উদ্ধোধন করলেন এমপি কুমিল্লায় ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার কবি মোঃ মামুন মোল্যার ৩০তম জন্মদিন আজ নবীনগরে ফসলি মাঠ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু সেমস-গ্লোবালের আয়োজনে আইসিসিবিতে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো ২০২৬ পারিবারিক দ্বন্দ্বের জেরে বাঘায় গৃহবধূর আত্মহত্যা ঈদুল আজহায় বাড়ছে ট্রেন সার্ভিস, চলবে ৫ জোড়া স্পেশাল ট্রেন ঈদকে সামনে রেখে উন্নয়নকাজ, কিছু এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ ১৬ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

নালার পানিতে প্রাণ হারালো শিশু

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৫১ পিএম
  • ১৫৮ Time View

নিজস্ব প্রতিবেদকঃ নীলফামারীতে বাড়ির পাশের একটি নালার পানিতে পরে ১৪ মাস বয়সী আলী হোসেন নামে এক শিশু মারা গেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। 

মারা যাওয়া আলী হোসেন একই গ্রামের সামিউল ইসলাম ও শাহানাজ বেগম দম্পত্তির ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, দুপুরে রান্নার কাজে ব্যস্ত ছিল শিশুটির মা শাহানাজ বেগম। ওই সময় তার সঙ্গেই ছিল শিশু আলী হোসেন। তার মা কাজে ব্যস্ত থাকায় আলী হোসেন বাড়ির বাইরে চলে যায়। পরে স্থানীয় লোকজন বাড়ির পাশের নালার পানিতে আলী হোসেনকে ভাসতে দেখেন। পরে তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আলী হোসেনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি সদস্য আবু তালেব বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমাদের অবুঝ শিশুদের সব সময় দেখে রাখা উচিত।

নীলফামারী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বলেন, বিষয়টি জেনেছে। আমাদের লোক যাচ্ছে। পরে বিস্তারিত জানাতে পারবো।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com