1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
Title :
তৃতীয় প্রান্তিক প্রকাশ আইপিডিসি ফাইন্যান্স তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স লভ্যাংশ ঘোষণা করেছে আনলিমা ইয়ার্ন ডাইয়িং তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে ন্যাশনাল হাউজিং দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬ উদ্বোধন বিশ্ব নগর দিবস ২০২৬; সবার জন্য সাশ্রয়ী আবাসন নিশ্চিতের আহ্বান মালয়েশিয়ার কুয়ালালামপুরে ডব্লিউডব্লিউও গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৬ প্রদান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ‘দ্য রাইজিং স্ট্যান্ডার্ড’ সম্মাননা অনুষ্ঠিত; অসামান্য অবদানের জন্য ২৫ জন কর্মকর্তাকে অ্যাওয়ার্ড প্রদান নজিরবিহীন শুল্ক ফাঁকি দিয়ে ১০ কনটেইনার তামাক আমদানির চেষ্টা বিপিও ও আইটিইএস খাতে ব্যবসার সুযোগ সম্প্রসারণে বাক্কো ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্মারক সই

মালিবাগে স্কুলছাত্রের আত্মহত্যা

  • আপডেট : শুক্রবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৩৭ পিএম
  • ২৫৪ Time View

নিজস্ব প্রতিনিধিঃ রাজধানীর মালিবাগে বর্ষণ আন্তনী গনছালভেস (১৭) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কালীগঞ্জের তিরিয়া গ্রামের শীতল গনছালভেস ও নিকি গনছালভেস দম্পতির সন্তান বর্ষণ শান্তিনগরে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে ও-লেভেলে পড়ত। বর্তমানে পরিবারটি মালিবাগ সোনালীবাগ এলাকায় ভাড়া থাকে।

হাসপাতালে বর্ষণের বাবা জানান, দেরি করে বাড়ি ফেরায় বৃহস্পতিবার রাতে ছেলেকে সামান্য বকাঝকা করেন তিনি। এরপর সবকিছু স্বাভাবিক ছিল। রাতে সবাই ঘুমিয়ে পড়েন। সকালে মা-বাবা দুজনই একটি কাজে বাসার বাইরে যান।

দুপুর ১টার দিকে বাসায় ফিরে বর্ষণের রুমে গিয়ে দেখেন ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলছে সে। পরে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com