সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২২-ডিসেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ শিপিং কর্পোরেশন। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে ১২ দশমিক ৪৩ শতাংশের বেশি।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে (ইপিএস) ছিল ৩ টাকা ৯৪ পয়সা। অর্থাৎ আয় বেড়েছে ৪৯ পয়সা বা ১২ দশমিক ৪৩ শতাংশের বেশি।
হিসাববছরের প্রথম দুই প্রান্তিক মিলিয়ে তথা ৬ মাসে (জুন’২২-ডিসেম্বর’২২) কোম্পানিটির ইপিএস হয়েছে ৮ টাকা ৪১ পয়সা। আগের বছর একই সময়ে ইপিএস ছিল ৮ টাকা ২৮ পয়সা। আয় বেড়েছে ১৩ পয়সা বা ১ দশমিক ৫৭ শতাংশের বেশি।
আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহ দাঁড়িয়েছে ১২ টাকা ৭২ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১১ টাকা ৫৭ পয়সা।
গত ৩১ ডিসেম্বর,২০২২ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৭৯ টাকা ৯৭ পয়সা।