1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
Title :
চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়; মাদক-চোরাচালান প্রতিরোধ, যানজট নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্ব মাত্র ১১২ কর্মদিবসে প্রিমিয়ার ব্যাংকের ৫,৩৯০ কোটি টাকা নতুন ডিপোজিট সংগ্রহ ইসলামী ব্যাংক হাসপাতালের বিশ্ব হার্ট দিবস উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৪তম সভা অনুষ্ঠিত নিখোঁজ ব্যক্তিদের খুঁজতে দেশজুড়ে ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিনে মুন অ্যালার্টের বার্তা নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন

নোয়াখালীতে অস্ত্রসহ ৫ ডাকাত-সন্ত্রাসী গ্রেপ্তার

  • আপডেট : মঙ্গলবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.২০ পিএম
  • ২৭৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ নোয়াখালীতে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ চার ডাকাত এবং এক শীর্ষস্থানীয় সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলার গোবিন্দেরখিল গ্রামে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী রোবেলকে দুটি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়।

একই রাতে সদর উপজেলার চুল্লার দোকান এলাকায় অভিযান চালিয়ে চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। 

অভিযানে একটি একনলা বন্দুক, দুটি দেশি পাইপগান, দুটি কার্তুজ, একটি পাইপ রেঞ্জ, একটি এলজি, একটি ছুরি, একটি রামদা ও একটি প্রাইভেটকার জব্দ করা হয়।   

গ্রেপ্তাররা হলেন— বেগমগঞ্জ উপজেলার কোয়ারীয় এলাকার ছফর আলী হাজী বাড়ির মৃত আব্দুল মান্নান আজিজের ছেলে শীর্ষস্থানীয় সন্ত্রাসী রোবেল হোসেন রবিন (২৪), আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য কুমিল্লার দেবিদ্ধার উপজেলার ধামতি (দোয়াড়িয়া) গ্রামের মৃত মোশারফের ছেলে মো. মানিক (৩০), চান্দিনা থানার বাতাঘাসি দক্ষিণপাড়া এলাকার মো. ইউনুছের ছেলে মো. ইসমাইল (২৮), দাউদকান্দি থানার বেকিনগর গ্রামের মো. বেলালের ছেলে মো. রুবেল (২৬) ও মারুকা গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. নাজমুল (১৮)।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে আসামিদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। 

এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। পুলিশ সুপার আরও জানান, অস্ত্র মামলার আসামি শীর্ষস্থানীয় সন্ত্রাসী রোবেলকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, এক রাউন্ড কার্তুজসহ গ্রেপ্তার করা হয়। অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে অস্ত্র ও একটি প্রাইভেটকারসহ গ্রেপ্তার করা হয়। 

আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com