মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সিনা টান করে বলবেন বাড়ি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া, আমরাও ধানের শীষে ভোট দিয়েছি: এমপি জিলানী ঘিওরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা রামেক মৃত্যুর ২৯ শিশুর হাম শনাক্ত হয়নি: শিশু বিভাগের প্রধান গাজীপুরে ৩ হাজার লিটার তেল মজুদের দায়ে ব্যবসায়ীর জরিমানা ভৈরবে দুই ছিনতাইকারী কে ভ্রাম্যমান আদালতের ৩ মাস করে কারাদণ্ড  পুঁজিবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে গেল আলহাজ্ব টেক্সটাইল দেশের প্রথম ‘অরেঞ্জ বন্ড’সহ ১,৪৫৮ কোটি টাকার ইস্যু অনুমোদন সপ্তাহের দ্বিতীয় দিনে দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স সপ্তাহের দ্বিতীয় দিনে দর বৃদ্ধির তালিকায় এগিয়ে হাক্কানী পাল্প

এন্টম্যান-পাঠানের সঙ্গে পারছে না শেহজাদা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৫ Time View

ইয়াং জেনারেশন অভিনেতাদের তালিকায় একদম ওপরের দিকে রয়েছে কার্তিক আরিয়ানের নাম। ‘ভুল ভুলাইয়া ২’-এর দুর্দান্ত সাফল্যের পর কার্তিকের ‘শেহজাদা’ ঘিরেও প্রত্যাশার পারদ ছিল তুঙ্গে। তবে বক্স অফিসে শুরুতেই হোঁচট খেলো সিনেমাটি। মুক্তির প্রথম দিন মাত্র ৬ কোটির ব্যবসা করেছিল। দ্বিতীয় দিনেও ছবির আয়ে কোনো বৃদ্ধি হয়নি।

মাত্র ৬.৬৫ কোটিতেই আটকে গেল রোহিত ধাওয়ানের শেহজাদা। দুদিনে এই ছবির আয় দাঁড়িয়েছে মাত্র ১২.৬৫ কোটি। রবিবার ছবির কালেকশন দুই অঙ্কের কাছাকাছি পৌঁছাতে না পারলে তা বড় ধাক্কা হবে নির্মাতাদের কাছে। এই গতিতে চলতে থাকলে দ্বিতীয় সপ্তাহে বেশ বেগ পেতে ‘শেহজাদা’কে।

আল্লু অর্জুন অভিনীত সুপারহিট তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠাপুরামুলু’র রিমেক এই ছবি। হিন্দি বলয়েও আল্লু অর্জুনের জনপ্রিয়তা কম নয়। তার ছবির রিমেক বানানো কড়া চ্যালেঞ্জ ছিল কার্তিক আরিয়ানের কাছে। তবে পাস নম্বর পেতে আপতত ব্যর্থ ‘শেহজাদা’।

‘শেহজাদা’র আগে কার্তিকের শেষ ছবি ‘ফ্রেডি’ মুক্তি পেয়েছিল ডিজনি প্লাস হটস্টারে। অন্যদিকে বক্স অফিসে তার শেষ রিলিজ ছিল ‘ভুল ভুলাইয়া ২’, যা ১৮০ কোটি ব্যবসা করেছিল সাফল্যের সঙ্গে। ‘পাঠান’ সুনামির মাঝে এক সপ্তাহ ছবির মুক্তি পিছিয়ে ছিলেন ‘শেহজাদা’র নির্মাতারা, তাতেও লাভ হলো না। মুক্তির প্রায় তিন সপ্তাহ পরেও কার্তিক-কৃতির সিনেমাকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে ‘পাঠান’।

‘শেহজাদা’র সঙ্গেই মুক্তি পাওয়া ‘অ্যান্ট-ম্যান’ দেখতে উপচে পড়ছে ভিড়, এই হলিউড সিনেমা আয় করেছে ৮.৫০ কোটি। অভিনয়ের পাশাপাশি ‘শেহজাদা’র কো-প্রোডিউসার কার্তিক আরিয়ান। সিনেমার প্রচারে কোনোরকম কমতি রাখেননি অভিনেতা। তবে প্রচারে কার্তিক ভক্তদের ভিড় নজরে এলেও থিয়েটারে সেই দর্শকের উপস্থিতি চোখে পড়েনি।

সূত্র: এবিপি 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS