1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

বাংলাদেশে ‘পাঠান’ মুক্তিতে আর কোনো বাধা নেই

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৮.১০ পিএম
  • ২১৪ Time View

বাংলাদেশে হিন্দি সিনেমা আমদানিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ হল মালিক সমিতির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মিয়া আলাউদ্দিন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে সময় সংবাদকে এ কথা জানান তিনি।

মিয়া আলাউদ্দিন বলেন, ‘তথ্য ও সম্প্রচারমন্ত্রীর সঙ্গে আজ (রোববার) আমাদের মিটিং হয়েছে। চলচ্চিত্রের ১৯ সংগঠনের দাবি মন্ত্রী মেনে নিয়েছেন। দাবি অনুযায়ী এ বছর ১০টি এবং আগামী বছর আটটি হিন্দি সিনেমা আমদানিতে আর বাধা নেই।’

‘পাঠান’ বিষয়ে এক প্রশ্নে মিয়া আলাউদ্দিন বলেন, “হিন্দি সিনেমা আমদানিতে নীতিমালাগত একটা জটিলতা ছিল। সেটা আজ (রোববার) থেকে নেই। ‘পাঠান’ প্রক্রিয়া মেনেই মুক্তি পাবে।”

২৪ তারিখ ‘পাঠান’ মুক্তি পাচ্ছে কি না–জানতে চাইলে হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন সময় সংবাদকে বলেন, ‘দিন-তারিখ এখনই বলতে পারছি না। তবে সুখবর আসছে।’

তবে এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন ‘পাঠান’ সিনেমার আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের কর্মকর্তা অনন্য মামুন। তার ভাষ্য: ‘এ ব্যাপারে আমার কাছে কোনো তথ্য নেই। ১৯ সংগঠনের নেতারা ভালো জানবেন।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com