বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
এনবিআরের রাজস্ব ঘাটতি ছাড়ালো ৭১ হাজার কোটি টাকা ৫০০ কোটি টাকার জিরো-কুপন বন্ডে অনুমোদন আকিজ ফুডের ঈদের পর দ্বিতীয় দিনে দরপতনে শীর্ষে জেনারেশন নেক্সট ঈদ পরবর্তী বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, শীর্ষে ইবিএল এনআরবি ফান্ড ঈদের পর দ্বিতীয় দিনে ডিএসইতে শীর্ষে একমি পেস্টিসাইড স্বাধীনতা দিবসে জাঁকজমক আয়োজন, থাকছে কুচকাওয়াজ ও ফ্লাই পাস্ট শিখন ঘাটতি পূরণে ১০ শনিবার ক্লাস চালু করবে প্রাথমিক শিক্ষা বিভাগ আলমডাঙ্গার মুন্সিগঞ্জে তেলের দীর্ঘ লাইনে ভোগান্তি, মালিকের মানবিক উদ্যোগে সাময়িক স্বস্তি ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত নড়াগাতীতে আবারও শিশু ধর্ষণের শিকার, গণপিটুনিতে ধর্ষক গুরুতর আহত

মুক্তির অপেক্ষায় ‘পৃথ্বীরাজ’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৭৮ Time View

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার অভিনীত পৃথ্বীরাজ সিনেমা মুক্তি পেতে যাচ্ছে আগামী ১০ জুন। এরইমধ্যে প্রকাশ পেয়েছে সিনেমাটির পোস্টার। এর আগে ২১ জানুয়ারি সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভারতে করোনার তৃতীয় ওয়েভের কারণে মুক্তি স্থগিত করে প্রযোজনা প্রতিষ্ঠান যশ রাজ ফিল্মস। গত তিন-চার সপ্তাহে বলিউড পাড়ায় বেশ কয়েকটি ছবির মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। জানুয়ারি মাসে মুক্তি পাওয়ার কথা থাকা সিনেমাগুলোরও মুক্তির নতুন তারিখ ঘোষণা হয়। এরপর থেকেই পৃথ্বীরাজ সিনেমাটি মুক্তির অপেক্ষায় ছিলেন ভক্তরা। তবে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে এবার। ভারতীয় গণমাধ্যমে যশ রাজ ফিল্মস জানিয়েছে, আগামী ১০ জুন মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির তারিখ ঘোষণার পাশাপাশি প্রযোজনা প্রতিষ্ঠান সিনেমাটির প্রধান অভিনেতা অক্ষয় কুমার, মানুষী ছিল্লার এবং সোনু সুদের চরিত্রের পোস্টারও প্রকাশ করেছে। যেখানে দেখা যায়, অক্ষয় কুমার কিংবদন্তি রাজা পৃথ্বীরাজ চৌহানের ভূমিকায় অভিনয় করছেন, মানুষী ছিল্লারকে তার প্রথম ছবিতে রাজকুমারী চরিত্রে দেখা যাবে। রাজা পৃথ্বীরাজ চৌহানের বিশ্বস্ত সামন্ত, কাকা কানহার ভূমিকায় অভিনয় করেছেন সঞ্জয় দত্ত এবং চাঁদ ভারদাই চরিত্রে দেখা যাবে সোনু সুদকে। তবে শোনা যাচ্ছে, শ্রী রাজপুত করনি সেনার আপত্তির কারণে সিনেমার নাম পরিবর্তন করা হতে পারে। তবে চরিত্রের পোস্টারগুলোতে সিনেমাটি এখনও পৃথ্বীরাজ নামেই পরিচিত। সিনেমাটি পরিচালনা করেছেন চন্দ্র প্রকাশ দ্বিবেদী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS