1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

দেশে প্রথমবার অনুষ্ঠিত হবে আইওএসসিও’র সভা

  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩, ৫.২৫ পিএম
  • ১৭৮ Time View

প্রথমবারের মতো দেশে ইন্টারন্যাশনাল অরগানাইজেশন অব সিকিউরিটিজ কমিশনের (আইওএসসিও) এশিয়া প্যাসিফিক রিজিওনাল কমিটির (এপিআরসি) সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী বুধ ও বৃহস্পতিবার (২২ ও ২৩ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল শেরাটনে এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও আইওএসসিও’র এশিয়া প্যাসিফিক কমিটির ভাইস চেয়ার অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সভায় সভাপতিত্ব করবেন। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. রেজাউল করিম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৯টায় সুপারভাইজরি ডিরেক্টর মিটিংয়ের মাধ্যমে দুই দিনব্যাপী সভা শুরু হবে। সুপারভাইজরি ডিরেক্টর মিটিং চলবে দুপুর ১২টা পর্যন্ত। এদিন দুপুর দেড়টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এনফোর্সমেন্ট ডিরেক্টর মিটিং অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এপিআরসি প্লেনারি মিটিং। প্লেনারি মিটিংয়ের মাধ্যমেই দুই দিনব্যাপী সভা শেষ হবে।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, হংকং, জাপান, ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, পাকিস্তান, নেপালসহ এশিয়া প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসমূহের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। এছাড়াও আইওএসসিও’র সচিবালয়ের প্রতিনিধিরাও সভায় উপস্থিত থাকবেন।

বিএসইসি জানায়, সভায় এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশের পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন আইন-কানুন, বিধিমালা, চলমান পরিস্থিতি, ঝুঁকি, সমস্যা ও তা থেকে উত্তরণের উপায়সহ পুঁজিবাজারের সার্বিক উন্নতির বিষয়ে আলোচনা হবে।

আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ এই সভা আয়োজনের মাধ্যমে দেশ এবং দেশের পুঁজিবাজার আন্তর্জাতিক অঙ্গনে আরো পরিচিত হবে বলে জানিয়েছে বিএসইসি। সংস্থাটির প্রত্যাশা এ সভার ফলে বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহ ও আস্থা বৃদ্ধি পাবে।

বিএসইসি জানায়, আন্তর্জাতিক পুঁজিবাজারের নীতিনির্ধারণে বাংলাদেশের অংশগ্রহণ বৃদ্ধি, সংশ্লিষ্ট আইন কানুনের সাথে সমন্বয় করে দেশের পুঁজিবাজার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ, বৈদেশিক বিনিয়োগ এবং সহযোগিতা বৃদ্ধি, এশিয়া- প্যাসিফিক অঞ্চলের অন্যান্য দেশের সাথে সম্পর্কের উন্নয়ন ও সহযোগিতা বৃদ্ধি সহ দেশের পুঁজিবাজারের সার্বিক উন্নতিতে এই সভা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com