শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের আগে সোনার দামে বড় পতন, একদিনে দুই দফায় কমালো বাজুস বিএসইসির তদন্তে অনিয়ম, ইনডেক্স অ্যাগ্রোর তিনজনকে জরিমানা যুদ্ধের আশঙ্কায় পারমাণবিক ও রাসায়নিক হামলা মোকাবিলায় প্রস্তুত ডব্লিউএইচও ইসরায়েলের হাইফায় তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র আঘাত, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা রমজানের শেষ জুমা আজ, মসজিদে মসজিদে মুসল্লিদের ঢল ‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার

হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতির ই-ফ্লাইং ট্যাক্সি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৮৯ Time View

এবার ভারতে তৈরি হয়েছে ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সি। যাত্রী পরিবহনে ফ্লাইং ট্যাক্সিটি হেলিকপ্টারের চেয়ে দ্রুতগতিতে চলতে সক্ষম বলে দাবি করেছে নির্মাতা সংস্থা ‘ই প্ল্যান কোম্পানি’।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি তৈরি হয়েছে ভারতের আইআইটি মাদ্রাজে। সম্প্রতি বেঙ্গালুরুতে অনুষ্ঠিত ‘এরো ইন্ডিয়া শো’-তে প্রদর্শিত হয়েছে আকাশযানটি।

নির্মাতা সংস্থা ‘ই প্ল্যান কোম্পানি’ বলছে, একবার চার্জ দিলেই ২০০ কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম এ আকাশযানটি। এছাড়া ওই বিশেষ যান সাধারণ চার চাকার গাড়ির চেয়ে ২০ গুণ বেশি দ্রুতগতির।

ওই স্টার্ট আপ সংস্থার দাবি, এই যানে যাত্রী পিছু খরচও অন্যান্য যানের চেয়ে বেশি। উবারের চেয়ে দ্বিগুণ খরচ হবে এই ইলেকট্রিক ফ্লাইং ট্যক্সিতে।

উড়ন্ত এ আকাশযানটি নিয়ে বেশ আশাবাদী সংস্থাটির সিটিও অধ্যাপক সত্য চক্রবর্তী ও সিইও প্রাঞ্জল মেহতা।

তারা বলছেন, এই উড়ন্ত ট্যাক্সি বেশি জায়গা দখল করে উত্তরণ বা অবতরণ করে না। আর পার্ক করার জন্য লাগে ২৫ স্কয়ার মিটার এলাকা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS