1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ঢাকা ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে আইএফআইসি ব্যাংক

শিল্পী সমিতি থেকে পদত্যাগ করলেন রোজিনা

  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৩৪ পিএম
  • ৩৯৬ Time View

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যকরী সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন কালজয়ী নায়িকা রোজিনা।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ই-মেইলের মাধ্যমে সমিতি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি। খবরটি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এ নায়িকা।

ব্যক্তিগত কারণ দেখিয়েই শিল্পী সমিতি থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। রোজিনা বলেন, ‘আমি ব্যক্তিগত নানা কাজে ব্যস্ত হয়ে পড়ছি।

তাই সমিতিতে সময় দেওয়া সম্ভব হবে না। তাই পদত্যাগপত্র জমা দিতে বৃহস্পতিবার সমিতিতে যাই। তবে কাউকে না পেয়ে পরে সমিতিতে মেইল করে পদত্যাগপত্র পাঠিয়েছি।’

সপ্তাহ দুয়েক আগে অনুষ্ঠিত শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এতে মিশা-জায়েদ প্যানেলের কার্যকরী সদস্য পদে প্রার্থী হন রোজিনা।

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে জায়েদ ও নিপুনের মধ্যকার দ্বন্দ্বের জের ধরে উদ্ভুত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত কিনা জানতে চাইলে রোজিনা বলেন, ‘আমি কোনো কিছুর দ্বারা প্রভাবিত হয়ে পদত্যাগ করিনি। ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছি। এবং বিষয়টি কাঞ্চন সাহেবকেও বুঝিয়ে বলেছি।’

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com