1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
Title :
চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব নির্ধারণ করল সরকার খাগড়াছড়িতে ভারী বৃষ্টি, বিপৎসীমার ওপরে দুই নদীর পানি ফিরোজুর রহমান স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর চেয়ারম্যান নির্বাচিত সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয় বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির

১৩০০ কোটি আয়ের পথে ‘পাঠান’

  • আপডেট : শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১.২৯ পিএম
  • ৩৫০ Time View

বলিউড বাদশাহ শাহরুখ খান। দীর্ঘ ৪ বছর বড় পর্দায় অনুপস্থিত ছিলেন তিনি। তাকে বড় পর্দায় একঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন তার ভক্তরা। কিন্তু দেখা মেলেনি।

২০১৮ সালে সর্বশেষ ‘জিরো’ সিনেমায় দেখা যায় শাহরুখ খানকে। কিন্তু বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেই সিনেমা। এরপরই আড়ালে চলে যান শাহরুখ খান। দীর্ঘ বিরতি পর চলতি বছরে ‘পাঠান’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা দিলেন কিং খান। তার রাজকীয় প্রত্যাবর্তন মুগ্ধ করেছে দর্শকদের।

সিনেমাটি মুক্তির পর কেটে গেছে ২৪ দিন। এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে এটি। বলি মুভি রিভিউজ জানিয়েছে, ২৪তম দিনে শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ২.৬ কোটি রুপি। এ পর্যন্ত ভারতে মোট আয় দাঁড়িয়েছে ৫০৮.৪৫ কোটি রুপি। ২৪তম দিন পর্যন্ত বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৯৮৪ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ১২৫৭ কোটি ৪৭ লাখ টাকার বেশি। আপাতত ‘পাঠান’ ছুটছে ১৩০০ কোটি টাকা আয়ের ক্লাবের দিকে।

‘পাঠান’ ভারতীয় সিনেমার অনেক রেকর্ড ভেঙে দিয়েছে। সর্বকালের সর্বোচ্চ আয় করা ভারতীয় সিনেমার তালিকায় ‘পাঠান’-এর অবস্থান এখন চতুর্থ। সর্বোচ্চ আয় করা বাকি তিনটি সিনেমা হলো— বাহুবলি টু (প্রথম), কেজিএফ টু (দ্বিতীয়), ট্রিপল আর (তৃতীয়)।

২৬০ কোটি রুপি ব্যয়ে নির্মিত হয়েছে ‘পাঠান’ সিনেমা। ভারতের সাড়ে ৫ হাজার পর্দা ও বিদেশের আড়াই হাজার পর্দায় মুক্তি পায় ‘পাঠান’। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এ সিনেমা প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া।

‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন— জন আব্রাহাম, ডিম্পল কাপাডিয়া, আশুতোষ রানা, গৌতম, একতা কৌর।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com