1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
Title :
উপায় এবং স্প্লিটপে-এর কৌশলগত অংশীদারিত্ব: বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার ফি পরিশোধ হবে আরও সহজ ব্যাংকিং বিভাগের দায়-সম্পদ ৪.২৬ লাখ কোটি, আমানত ১.১৮ লাখ কোটি ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ, জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে তারেক রহমান ৬৪ জেলার সার চাহিদার শতভাগ বরাদ্দ, আগাম আমদানি-মজুতের পরিকল্পনা সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের প্রজ্ঞাপন জারি আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা দ্বিতীয়বার মা-বাবা হলেন দীপিকা-রণবীর, ঘর আলো করে এলো কন্যাসন্তান ঢাকা-সিলেট মহাসড়কের ৬ লেনের কাজ ২০২৯ সালের জুনেই শেষ হতে পারে রূপগঞ্জে কায়েতপাড়া ইউনিয়ন নির্বাচন উপলক্ষে বিএনপির আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সরকারের উদ্দেশে জামায়াতের আমির, আপনারা জাতির সাথে বেইমানি করেছেন

সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে সাংবাদিকদের সমাবেশ

  • আপডেট : শুক্রবার, ১১ ফেব্রুয়ারী, ২০২২, ৫.৩০ পিএম
  • ৫৭৩ Time View

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত প্রতিবাদ সমাবেশ শুরু হয়েছে। শুক্রবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ডিআরইউ প্রাঙ্গণে এ প্রতিবাদ সমাবেশ শুরু হয়।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ বলেন, সাংবাদিক পেশার দুজন মানুষকে এক দশক আগে হত্যা করা হয়েছে। তাদের হত্যাকারীদের প্রশাসন এখনও গ্রেফতার না করায় ক্ষোভ জানাচ্ছি। আদালত যদি এ বিচারের দিকে সুদৃষ্টি দেয় তবে সারা দেশের মানুষের প্রত্যাশার বিচার দ্রুত শেষ হবে।

সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ আলাম খান তপু বলেন, ২০১২ সালের এ দিনে সাগর সরওয়ার ও মেহেরুন রুনি খুন হন। ওই বছর আমাদের প্রতিবাদের বছর ছিল। সারাদেশে দলমত নির্বিশেষে যে ঐক্য গড়ে উঠেছিল সেটির কেন্দ্রবিন্দুতে ছিল এ ডিআরইউ। কিন্তু আজ পর্যন্ত আমরা সেই বিচার পাইনি। দফায় দফায় তদন্ত প্রতিবেদনের সময় বাড়ানো হয়েছে ৮৫ বার। হয়ত কয়েক দিন পরে সেটি ১০০ পার হয়ে যাবে। সেটি না করে দ্রুত আমরা বিচার চাই।

সমাবেশস্থলে উপস্থিত আছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com