1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
Title :
আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ কুমিল্লায় বড় ভাইয়ের দায়ের কোপে ছোট ভাই খুন সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির এসেছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে ইন্টারন্যাশনাল লিজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে প্রগতি ইন্স্যুরেন্স ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো

বইমেলায় চাঁদাবাজির অভিযোগে ২ ঢাবি ছাত্র কারাগারে

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৭.৪৯ পিএম
  • ২৪৮ Time View

বইমেলায় পুলিশ পরিচয় দিয়ে চাঁদাবাজির অভিযোগে করা মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২ ছাত্রকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

তার আগে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ওই দুই ছাত্রকে আটক করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মোহাম্মদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্তরা হলেন- ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখা ছাত্রলীগের সহসভাপতি রাজীব হোসেন ওরফে নবীন ও মাস্টারদা সূর্যসেন হল শাখা ছাত্রলীগের সহসভাপতি মোহাইমেনুল ইসলাম ওরফে ইমন। দুজনই ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

শুক্রবার ২ অভিযুক্তকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক দীপক বালা। এসময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। আদালত জামিনের বিষয়ে শুনানির জন্য আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) দিন ধার্য করেন। একইসঙ্গে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার নথি থেকে জানা যায়, বাদী কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটে পড়েন। বৃহস্পতিবার বাদীসহ তার বন্ধুরা বইমেলায় ঘুরতে যান। এরপর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা সোহরাওয়ার্দী উদ্যানের কালিমন্দিরের গেটে যান। তখন আসামি রবিন ও ইমন নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের তল্লাশি শুরু করেন। এসময় তাদের সবার ম্যানিব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন পুলিশ পরিচয় দেয়া দুজন। এরপর তারা চিৎকার করলে দায়িত্বরত পুলিশ ঘটনাস্থল থেকে দুই ছাত্রকে করে। এ ঘটনায় শাহবাগ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com