1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
Title :

এত ভালো বিপিএল এই প্রথম দেখলাম

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১৯ পিএম
  • ১৭৯ Time View

শেষ হলো বিপিএলের নবম আসর। এ আসরের শুরু থেকেই তৈরি হয়েছিল নানা সমালোচনা। তবে সেই সমালোচনা অনেকটাই ঢেকে গেছে খেলোয়াড়দের পারফরম্যান্সে। যেটি দেখে বেজায় খুশি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিপিএলের ফাইনাল ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা তুলে নেয় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এটি কুমিল্লার চতুর্থ শিরোপা। পুরস্কার পর্ব শেষে বিসিবি সভাপতি সংবাদমাধ্যমের সঙ্গে এবারের আসর নিয়ে কথা বলেন।

নাজমুল হাসান পাপন বলেন, ‘আমাদের লোকাল খেলোয়াড়দের পারফরম্যান্সে একটা টুর্নামেন্ট কত ভালো হতে পারে, কত জমজমাট হতে পারে এবং এ দেশের মানুষ তাদের এভাবে সমর্থন করতে পারে, তা এবারের বিপিএল না দেখলে জানা হতো না। এটি এবারই প্রথম দেখলাম।’ 

এ সময় বাংলাদেশের খেলোয়াড়দের প্রশংসা করে বিসিবি সভাপতি বলেন, ‘কারও ধারণাই ছিল না যে, শান্ত, তৌহিদ হৃদয়, জাকির, তানভীর—এরাই হবে সেরা খেলোয়াড়।’

বিপিএলের এবারের আসর শুরু হওয়ার আগেই আর্থিক কাঠামোসহ বিভিন্ন বিষয় নিয়ে সমালোচনা শুরু হয়। টুর্নামেন্টে রিভিউ সিস্টেম ডিআরএস না থাকা নিয়েও হয় ব্যাপক সমালোচনা। তবে দেশি কিছু খেলোয়াড়ের কল্যাণে সমালোচনার বিপিএল ফিরিয়ে আনে আলো। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com