1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে বেক্সিমকো এমপিওভুক্তির দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচির ৫ম দিনে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা মিথ্যা বক্তব্য প্রত্যাহার করলেন চলচ্চিত্র পরিচালক রাইসুল ইসলাম অনিক ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে সামিট এলায়েন্স জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন চট্টগ্রাম হালিশহরে মিঃ ডি আই ওয়াই – এর ১৬তম আউটলেট উদ্বোধন চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানকে ৩৫ হাজার টাকা জরিমানা

ফখরুল: পাহারা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না

  • আপডেট : শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৩, ৬.১২ পিএম
  • ১৬৮ Time View

ক্ষমতাসীন আওয়ামী লীগ পাহারা দিয়ে বিএনপির আন্দোলন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘পাহারা দিয়ে আন্দোলন ঠেকানো যাবে না। ক্ষমতাসীনরা পালানোর পথ পাবে না।’

শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) ১০ দফা দাবিতে রাজধানীর মতিঝিলে পদযাত্রা কর্মসূচিতে বক্তব্য দেন ফখরুল।

এই সরকারের অধীনে কোনো নির্বাচনে জনগণ যাবে না দাবি করে তিনি বলেন, ‘সরকারের পদত্যাগের দাবি সারা দেশে ছড়িয়ে পড়েছে। এখনও সময় আছে, পদত্যাগ করুন। সংসদ বিলুপ্ত করুন। নতুন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা তুলে দিন। একটাই দাবি এই সরকারের পদত্যাগ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘এই ১৪ বছরে আওয়ামী লীগ বাংলাদেশকে ফতুর করে দিয়েছে। মানুষ গরীব হচ্ছে আর আওয়ামী নেতারা ফুলে ফুলে কলাগাছ হচ্ছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ এই দেশটাকে অকার্যকর করে ফেলেছে, কোথাও কোনো সফলতা নেই। আওয়ামী লীগ মূলত সন্ত্রাসী দল, কোনোদিন নির্বাচিত হয়ে আসেনি। ভয় দেখিয়ে ত্রাসের রাজত্ব করে ক্ষমতা দখল করে রেখেছে।’

দক্ষিণ বিএনপির এই পদযাত্রা গোপীবাগ থেকে শুরু হয়ে পল্টনে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com