শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দেড় মাসেই পাহাড় ছিল, এখন কেটে সমতল ভূমি! আগামী ইউপি নির্বাচনে দুর্নীতি ও দালালমুক্ত নির্বাচন চায় দেবিদ্বার বাসী শ্রীপুরে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন নবনির্বাচিত এমপি গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎আলুকদিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে এমপি রাসেলের নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ঈদ উপলক্ষে চুরি ও ছিনতাই করতে ভৈরবে বাসা ভাড়া নেন নারী ছিনতাইকারী চ’ক্র কালিয়ায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ২ লাখ টাকা জরিমানা হরিপুরে  কৃষি পুনর্বাসন সহায়তার আওতায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে  এই ঈদে সারাদেশে পাওয়া যাচ্ছে অপো এ৬এস প্রো কমিউনিটি ব্যাংকের সঙ্গে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কৌশলগত অংশীদারত্ব: “ওয়ান পার্টনারশিপ, কমপ্লিট প্রোটেকশন” উদ্যোগ

হবিগঞ্জে বাস ‍দুর্ঘটনায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩
  • ১৬৫ Time View

নিজস্ব প্রতিনিধিঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে ৪ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২০ যাত্রী।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বাহুবল উপজেলার বাগানবাড়ি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শঙ্খ শুভ্র রায় জানান, হবিগঞ্জ-সিলেট বিরতিহীন এক্সপ্রেসের একটি বাস যাত্রী নিয়ে হবিগঞ্জ আসছিল। বাসটি বাহুবলের বাগানবাড়ি এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চলতে থাকা বাসটি হঠাৎ করে সড়কে উল্টে গেলে ঘটনাস্থলেই তিন যাত্রী মারা গেছেন। পরে হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা গেছেন। এতে আরও কয়েকজন আহত হয়েছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈনুল ইসলাম ভূইয়া জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলে তিনজন এবং পরে আরও একযাত্রী মারা গেছেন। তাদের পরিচয় সনাক্ত করা যায়নি। আহতদের বিভিন্ন হাসাপাতালে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS