1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
Title :
স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহ্যাম কক্সবাজার কলাতলী বিচ-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং সেনা কল্যাণ কনস্ট্রাকশনস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড-এর মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর আইএফআইসি ব্যাংক ও ল্যাবএইড গ্রুপ এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর ওয়ালটন ফ্রিজ কিনে মিলিয়নিয়ার হলেন আরো দুই ক্রেতা ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত ঈদে রিটার্ন টিকেটসহ বাস টিকেট কেনার সুবিধা দিচ্ছে বিডিটিকেটস প্রিমিয়াম ফিচার, স্টাইলিশ ডিজাইন, ৪০ হাজার টাকার মধ্যে ঈদের সেরা স্মার্টফোন কোনগুলো? সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে রংপুর ডেইরী অ্যান্ড ফুড প্রোডাক্টস সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে ঢাকা ব্যাংক সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

মিডল্যান্ড ব্যাংকের আইপিও আবেদন শুরু আজ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ১০.৫০ এএম
  • ১৯৬ Time View

ফিক্সড প্রাইস পদ্ধতিতে পুঁজিবাজারে থেকে ৭০ কোটি টাকা মূলধন সংগ্রহের অনুমোদন পাওয়া মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) আবেদন গ্রহণ শুরু হবে আজ (১৬ ফেব্রুয়ারি)। চলবে আগামী ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২২ সালের ২১ সেপ্টেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৩৯তম কমিশন সভায় ব্যাংকটির আইপিও অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইপিওর মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যের ৭ কোটি শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ৭০ কোটি টাকা উত্তোলন করবে মিডল্যান্ড ব্যাংক। উত্তোলিত অর্থ সরকারি সিকিউরিটিজ ও পুঁজিবাজারে তালিকাভুক্ত সিকিউরিটিজে বিনিয়োগ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে ব্যাংকটি।

৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ৯০ পয়সা। গত পাঁচ বছরের ভারিত গড় হারে এ ইপিএস ১ টাকা শূন্য ৭ পয়সা। পুনর্মূল্যায়িত উদ্বৃত্ত ছাড়া ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৩ টাকায়। ব্যাংকটি কোনো সম্পদ পুনর্মূল্যায়ন করেনি।

উল্লেখ্য, কমিশন পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার আগে ব্যাংকটির প্রত্যেক পরিচালককে আলাদাভাবে ২ শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ নিশ্চিত করার শর্ত দিয়েছে। এছাড়া ব্যাংকটি তালিকাভুক্তির আগে কমিশনের করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন অনুসারে স্বাধীন পরিচালক নিয়োগের শর্ত দেয়া হয়েছে।

ব্যাংকটির আইপিও ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেড।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com