1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
Title :

ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.২৩%

  • আপডেট : শনিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১৮ এএম
  • ২৬০ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতন ছিল। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ১৪.২৩%। আলোচ্য সপ্তাহে ডিএসইর বাজার মূলধনে নেতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সপ্তাহজুড়ে ডিএসইতে লেনদেন হয়েছে ৩ হাজার ২৪৩ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার  টাকার শেয়ার। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ৮৩৯ কোটি ৫৫ লাখ ১০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে  ৪০৪  কোটি ১১ লাখ ৬৯ হাজার টাকার বা ১৪.২৩ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ১১ দশমিক ৪৩ পয়েন্ট বা  দশমিক ১৮ শতাংশ কমে ৬ হাজার ২৮৩ পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে বা ২ হাজার ২৩৫ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০৭ পয়েন্ট বা  দশমিক ১৫ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৪০১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ১৩৮টির। আর ২০০টির দাম ছিল অপরিবর্তিত।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর বাজার মূলধন কমেছে। গত সপ্তাহে ডিএসইর বাজার মূলধন কমেছে ২৮৮ কোটি ২ লাখ ৫৯ হাজার  টাকা বা দশমিক ০৪ শতাংশ।

সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল ৭ লাখ ৬৭ হাজার ৩৩৮ কোটি ১৮ লাখ ১১ হাজার টাকার। আর সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়ায়  ৭ লাখ ৬৭ হাজার ৫০১ কোটি ৫ লাখ ৫১ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com