বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের স্পেশাল ইকোনমিক জোনে লায়ন কল্লোল লিমিটেডের নতুন ম্যানুফ্যাকচারিং প্লান্ট স্থাপন ঘিওরে ভূমি অফিসে জমির নামজারি করতে গিয়ে ঘুয ও হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ ছাতকে নৌ-পুলিশের অভিযানে ভারতীয় বিড়িসহ আটক ১ ঢাকায় বিটুবি রোডশোর মাধ্যমে বাংলাদেশের সঙ্গে পর্যটন সম্পর্ক জোরদার করল শ্রীলঙ্কা ইসলামী ব্যাংকের ত্রৈমাসিক ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে ‘সমন্বিত স্বাস্থ্যসেবা’ শীর্ষক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে ‘লিডারশিপ স্টাইল অ্যান্ড ম্যানেজমেন্ট প্রিন্সিপলস অব বেস্ট অর্গানাইজেশনস’ শীর্ষক এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত দুই ব্যাংকের সাবঅর্ডিনেটেড বন্ডের মেয়াদ বাড়ল সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ১,২০০ কোটি টাকার বন্ড ইস্যু করবে সিটি ব্যাংক বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে 1One Foundation & Organization, USA এর উদ্যোগে “জনসচেতনতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ”

১০১ ঘণ্টা পর তুরস্কে একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১০ Time View

তুরস্কে ১০১ ঘণ্টা পর একই পরিবারের ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশটির দক্ষিণাঞ্চলের ইস্কেন্দেরুনের একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে তাদের বের করে এনেছে উদ্ধারকর্মীরা। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন মতে, গত সোমবারের (৬ ফেব্রুয়ারি) ভূমিকম্পে ধসে পড়া ভবনটির এককোণে ছয়জন একসঙ্গে জীবিত পাওয়া যায়। এরপর উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে তুরস্কে ভয়াবহ ভূমিকম্পের ৯৬ ঘণ্টা পর দেড় বছর বয়সী এক শিশুকে ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়। এ সময় তার পরিবারের সদস্যদেরও জীবিত উদ্ধার করা হয়।

এদিকে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়া মিলিয়ে মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে। তুরস্ক ও সিরিয়ার সরকারি সূত্র ও চিকিৎসকেরা জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্কে ১৭ হাজার ৬৭৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আর সিরিয়ায় মারা গেছে ৩ হাজার ৩৭৭ জন।

উদ্ধার অভিযান এখনও অব্যাহত রয়েছে। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। চারদিনে অনেককে জীবিত উদ্ধার করা গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে তা ক্ষীণ হয়ে আসছে। তবে আশার খবর হচ্ছে, এখনও প্রাণের সন্ধান মিলছে।

তুরস্কের সীমান্তবর্তী দেশ সিরিয়াতেও উদ্ধার কাজ থেমে নেই। তবে প্রয়োজনীয় সরঞ্জামাদির সংকট ও এলাকাটির রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজ দ্রুত এগিয়ে নেয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। এদিকে হাসপাতালগুলোতে বাড়ছে আহতদের চাপ বাড়ছে। আহতদের আর্তনাদে ভারী হয়ে ওঠেছে পরিবেশ।

এমন পরিস্থিতিতে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিরিয়ার আলেপ্পোর ইউনিভার্সিটি হাসপাতালে প্রথমবারের মতো আহতদের দেখতে পরিদর্শনে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় প্রথমবার পরিদর্শনে বের হয়েছেন। সঙ্গে রয়েছেন তার স্ত্রী। 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS