1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
Title :
নতুন সহযোগী কোম্পানি গঠন করবে এসিআই বার্জার পেইন্টসের ৫২৫% নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের হিসাবে পাঁচ ব্রোকারেজে ক্ষতিগ্রস্ত ১৭ হাজার ৩৩২ বিনিয়োগকারী পাচ্ছেন পুরো পাওনা আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম ৯ নভেম্বর অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন নবীনগরে তিতাস বয়েজ ক্লাবের উদ্যোগ প্রীতি ফুটবল ম্যাচ ও কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড-এর ৫৪তম বোর্ড সভা অনুষ্ঠিত ঢাকা বিশ্বদ্যালয়ের শিক্ষার্থীদের গবেষণা অনুদান ও শিক্ষা বৃত্তি প্রদান করেছে আইএফআইসি ব্যাংক চুয়াডাঙ্গার ৩২তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব নিলেন মেহেদী শাহরিয়ার টাঙ্গাইলে প্রতিযোগিতা কমিশনের মতবিনিময় বাজার ব্যবস্থাপনায় প্রতিযোগিতা থাকবে সিন্ডিকেট নয়

৪০০ টাকার জন্য বন্ধুকে খুন

  • আপডেট : বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.১২ এএম
  • ৩৪৩ Time View

নিজস্ব প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে শাহরিয়ার ইসলাম রিয়াজ হত্যার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। মাত্র ৪০০ টাকার জন্য বন্ধুর হাতে খুন হন রিয়াজ। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারা হলেন: উপজেলার পরানবাড়ীয়ার পূর্বপাড়ার কাওছার (২২), ঝালোপাড়া গ্রামের মাহমুদুল (২০) ও রামপুর গ্রামের সাহান (২০)।

এ বিষয়ে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, রিয়াজ শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ৫টা থেকে নিখোঁজ ছিলেন। পরে রোববার (০৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্থানীয়দের খবরে ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের বুকসহ শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। তার গলা ও পায়ের রগ কাটা হয়।

মরদেহ উদ্ধারের পর পুলিশের একাধিক টিম রহস্য উদ্‌ঘাটনে নামে। তদন্তে জানা যায়, রিয়াজ তার চাচাতো ভাই কাওছারকে একটি কাজের জন্য ৪০০ টাকা দেন। কিন্তু কাওছার সেই কাজ করেননি। আর টাকাও ফেরত দিতে টালবাহানা করছিলেন। পরবর্তীতে রিয়াজ এলাকার এক বড় ভাইয়ের মাধ্যমে কাওছারকে টাকা ফেরত দেয়ার জন্য চাপ দেন। এতে কাওছার ও তার বন্ধুরা অপমানের প্রতিশোধ নিতে হত্যার পরিকল্পনা করেন।  এই পরিকল্পনা মতে রিয়াজকে হত্যা করা হয়। 

গ্রেফতার দুজনকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

রোববার সন্ধ্যা ৬টার দিকে শাজাহানপুরের আমরুল ইউনিয়নের রামপুর প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে শাহরিয়ার ইসলাম রিয়াজ নামে কলেজছাত্রের মরদেহ পাওয়া যায়। রিয়াজ ওই ইউনিয়ন পরানবাড়িয়া গ্রামের বাবলু মিয়া ছেলে এবং শেরপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। মরদেহ উদ্ধারের পর ওই রাতে রিয়াজের মা বাদী হয়ে হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে এ সময় পুলিশ পরিদর্শক লুতফর রহমান, শাজাহানপুর থানার ওসি আবদুল কাদের জিলানী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com