1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
Title :
নড়াগাতীতে হত্যা মামলার প্রধান আসামি চুন্নু শেখ গ্রেপ্তার শেখ হাসিনার ফেরার ঘোষণা আওয়ামী লীগ কর্মীদের সক্রিয় রাখার চেষ্টা: স্পিকার ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি, সতর্ক অবস্থানে আরও ৪ প্লাটুন ঋণ কার্যক্রমে গতি আনতে ডিসেম্বরকে বিশেষ মাস ঘোষণা সোনালী ব্যাংকের আমদানি-রপ্তানির আড়ালে অর্থ পাচার ঠেকাতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা নড়াগাতীর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী রাসেল মোল্লার সমর্থনে উঠান বৈঠক কুমিল্লায় ৭২ ঘণ্টার সাঁড়াশি অভিযান, নিষিদ্ধ সংগঠনের ৭৮ জনসহ আটক ৪৯৬ কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা

এবি ব্যাংকের বন্ডে আবেদনের সময় বাড়ল

  • আপডেট : মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৩, ১১.২৪ এএম
  • ২৬৮ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের এবি ব্যাংক লিমিটেডের পারপেচ্যুয়াল বন্ডে আবেদনের সময় চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। ব্যাংকটির আবেদনের প্রেক্ষিতে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) শেষ বারের মতো সময় বাড়িয়েছে। আগামী ৩০ মার্চ পর্যন্ত আবেদন গ্রহণ করা যাবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

২০২১ সালের ২৩ নভেম্বর বিএসইসির ৮০০ তম কমিশন সভায় ৬শ কোটি টাকার বন্ডটির অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৫৪০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্ট এবং ৬০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগ্রহ করার কথা ছিলো। বন্ডটির অভিহিত মূল্য ছিলো এক হাজার টাকা। রেট হবে ৬ থেকে ১০ শতাংশ পর্যন্ত।

এই বন্ডে অ-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি, তালিকাভুক্ত ব্যাংক, আঞ্চলিক রুরাল ব্যাংক, ট্রাস্ট, সংগঠন ও বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সম্পদ ব্যবস্থাপক ফার্ম, যোগ্য বিনিয়োগকারী ও সাধারণ বিনিয়োগকারীরা আবেদন করতে পারবেন। ব্যাংকটির মূলধন শক্তিশালী করতে এই উদ্যোগ।

বন্ডের ট্রাস্টি হিসাবে দায়িত্ব পালন করবে এমটিবি ক্যাপিটাল, ইস্যু ম্যানেজার রিভার্সটোন ক্যাপিটাল এবং আন্ডার রাইটার হিসাবে কাজ করবে বিএমএসএল ইনভেস্টমেন্ট।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com